এক্সপ্লোর

ট্রোল করছেন! বিজেপি এমপি-কে আইনি নোটিস প্রকাশ রাজের

বেঙ্গালুরু: তাঁকে সোস্যাল মিডিয়ায় ট্রোল করার অভিযোগে বিজেপি সাংসদ প্রতাপ সিমহাকে আইনি নোটিস প্রকাশ রাজের। দক্ষিণী অভিনেতার হুঁশিয়ারি, দশ দিনের মধ্যে ক্ষমা না চাইলে মামলা করবেন সিমহার বিরুদ্ধে। সমাজকর্মী, সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ডে যারা 'উল্লসিত', তাদের ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরব, এই অভিযোগে ক্ষোভ জানিয়েছিলেন জাতীয় পুরস্কার বিজয়ী প্রকাশ। এজন্য় তাঁকে গত ২ অক্টোবর ট্যুইটে আক্রমণ করেন সিমহা। প্রকাশের অভিযোগ, তাঁর ভাবমূর্তি, পারিবারিক সম্পর্ক, সুনাম, ব্যক্তিগত জীবনের ক্ষতি করার অশুভ উদ্দেশ্যেই ট্য়ুইট করেছেন বিজেপি এমপি। সিমহাকে তাঁর সম্পর্কে ফেসবুক, ট্যুইটারে পোস্ট করা সব মন্তব্য মুছে দেওয়ার আবেদন করেন প্রকাশ। তাঁর সুনাম 'নষ্ট' ও ভাবাবেগে 'আঘাত করায়' আর্থিক ক্ষতিপূরণ চাওয়ার ভাবনাও রয়েছে বলে জানান তিনি। প্রকাশ বলেন, ক্ষমতাসীন লোকজন নির্লজ্জের মতো ট্রোল করছে। সিমহাকে নোটিস পাঠিয়েছি। আমার প্রশ্নের জবাব দিতে হবে ওঁকে। আমি ওঁর ট্রোল করা নিয়ে প্রশ্ন করেছি। আইনি রাস্তায় জবাব দিন, নয়তো ওঁর বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপ করব। এর মধ্যে রাজনীতি বা ব্যক্তিগত আক্রোশের ব্যাপার নেই, দাবি করে বিজেপি এ ধরনের মন্তব্য করা থেকে সিমহাকে বিরত রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। কিন্তু আরএসএস, বিজেপি কর্মীদের খুন হওয়ার ব্যাপারে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে প্রশ্ন করেন না, এটা কি তাঁর দ্বিচারিতা নয়, প্রশ্ন করা হলে প্রকাশ বলেন, অনেকেই এটা বলেছেন আমায়। আগেই প্রশ্ন তোলা উচিত ছিল আমার। দেরি করে ফেলেছি। তবে বেটার লেট দ্যান নেভার। তিনি কোন রাজনৈতিক দর্শন সমর্থন করেন, তা এতে ফুটে ওঠেনি বলে জানিয়ে প্রকাশ অবশ্য বলেন, কিন্তু কোন রাজনৈতিক দর্শনের বিরোধী, সে ব্যাপারে খুব স্পষ্ট আমি। গেরুয়া নই আমি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Married Man In Live In : বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
Fuel Price Review : এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
Stock Market Crash : ২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
Energy Lockdown : সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    

ভিডিও

Chok Bhanga 6ta: পশ্চিম এশিয়ায় যুদ্ধ, লকডাউনের প্রসঙ্গ মনে করিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ২: প্রবল দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর বিমান, ঝড়বৃষ্টিতে প্রায় দেড়ঘণ্টা আকাশেই চক্কর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ১ : 'এবার রামরাজ্য চাই,' বললেন শুভেন্দুর, 'রাম কারও একার নয়,' পাল্টা মমতার
Bhoot Ji Kar Film: ইউটিউবে মুক্তি পেল রাজনৈতিক ব্যঙ্গাত্মক ছবি 'ভূত জি কর', ছবির পটভূমিকা আর জি কর-কাণ্ড?
Iran israel War: পশ্চিম এশিয়ায় যুদ্ধ, পেট্রোপণ্যের দামে লাগাম টানতে শুল্ক কমাল কেন্দ্র | ABP Ananda
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Man In Live In : বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
Fuel Price Review : এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
Stock Market Crash : ২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
Energy Lockdown : সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Energy Lockdown : 'ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
' ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Embed widget