এক্সপ্লোর

নির্মলাকে ‘নির্বলা’, মোদি-শাহকে বললেন ‘অনুপ্রবেশকারী’, অধীরের মন্তব্য নিয়ে উত্তপ্ত সংসদ, ‘ক্ষমা চাইতে হবে’, সরব বিজেপি

সংসদের শীতকালীন অধিবেশনে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরির বক্তব্য নিয়ে উত্তপ্ত লোকসভা।

নয়াদিল্লি: সংসদের শীতকালীন অধিবেশনে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরির বক্তব্য নিয়ে উত্তপ্ত লোকসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘অনুপ্রবেশকারী’ বলে মন্তব্য করেন অধীর। কংগ্রেস নেতার এই বক্তব্য নিয়েই সরব হন বিজেপি সাংসদরা।  প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে এমন ‘অপমান’-এর জন্য অধীরকে ক্ষমা চাইতে বলেন শাসক দলের সাংসদরা। সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আবার পাল্টা সনিয়া গাঁধীকে টেনে এনে আক্রমণ শানান। তাঁর বক্তব্য, কংগ্রেসের নেতারাই ‘অনুপ্রবেশকারী’।

এদিন সংসদে কর্পোরেট করের ছাড়ের সিদ্ধান্ত নিয়ে সাফাই দেন অর্থমন্ত্রী। নির্মলা সীতারমন বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে বাণিজ্য যুদ্ধের কারণে অনেক আন্তর্জাতিক সংস্থাই চিন ছাড়তে চাইছে। আমাদের মনে হয়েছে এই সময়ে কর্পোরট করে ছাড় দেওয়া প্রয়োজনীয়।” অর্থমন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করতে গিয়েই আরও এক বিতর্কের জন্ম দেন অধীর চৌধুরি।  সংসদে দাঁড়িয়েই কংগ্রেস সাংসদ বলেন, “আমি আপনাকে সম্মান করি। তবে মাঝে মাঝে মনে হয় মন্ত্রী হওয়া সত্ত্বেও সরকারের নীতির ক্ষেত্রে কোনও প্রভাব বিস্তার করতে পারেন না। তাই আপনাকে নির্মলার পরিবর্তে নির্বলা বলা উচিত।” অধীরের এই বক্তব্য নিয়েও তাঁকে নিশানা করে বিজেপি।

কর্পোরেট কর ছাড় নিয়ে এদিন কংগ্রেসের সুরেই বিজেপি-কে নিশানা করে তৃণমূল। নবাগত সাংসদ মহুয়া মৈত্র লোকসভায় নির্মলা সীতারমনের কর্পোরেট কর ছাড়ের বিরোধিতা করেন। তিনি বলেন, কর্পোরেট কর ছাড়ের কারণেই ধনী আরও ধনী হচ্ছে। তবে এতে ভারতীয় অর্থনৈতিক অবস্থার কোনও উন্নতি হচ্ছে না।

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী
Chok Bhanga 6 Ta | টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ
BJP Rally in Kolkata | টাকা ঢালছে বিদেশি শক্তি, 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি থেকে বললেন Arjun Singh
BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget