এক্সপ্লোর

উত্তরপ্রদেশ নির্বাচন: প্রস্তাব খারিজ মুলায়মের, জোট বাঁধল জেডিইউ, আরএলডি

লখনউ: উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে গাঁটছড়া বাঁধল জনতা দল ইউনাইটেড (জেডিইউ) এবং রাষ্ট্রীয় লোক দল (আরএলডি)।

সোমবার, আরএলডি সুপ্রিমো অজিত সিংহের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে এই গাঁটছড়ার কথা ঘোষণা করেন শরদ যাদব-নীতীশ কুমারের জেডিইউ। জোটের তৃতীয় সঙ্গী স্থানীয় বিএস-৪ দল, যার নেতা বচন সিংহ যাদব।

এদিন তাঁরা জানান, এখনও পর্যন্ত নতুন জোটের কোনও নামকরণ করা হয়নি। তবে এটা এই জোটের ভিত্তি যে সততা হবে, সেই বিষয়ে নিশ্চিত তিন দলই। তাঁরা জানান, আরও কিছু ছোট দলের সঙ্গে কথাবার্তা চালানো হচ্ছে।

এদিন, উত্তরপ্রদেশের বর্তমান শাসক দল সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিংহ যাদবকে আক্রমণ করে অজিত সিংহ জানান, প্রথমে তিনি জোট গড়ার কথা বলেও পরে পিছিয়ে যান।

অজিতের অভিযোগ, প্রথমে তাঁরা সমাজবাদী পার্টিকেও একই প্রস্তাব দিয়েছিলেন। জবাবে, মুলায়ম তাঁদের তাঁর দলে মিশে যাওয়ার প্রস্তাব দেন। অজিতের প্রশ্ন, কেন মুলায়ম সাম্প্রদায়িক-বিরোধী শক্তির বিরুদ্ধে জোট গড়তে চাইছেন না?

শরদ যাদব জানান, তাঁরা দীর্ঘদিন ধরেই যুক্ত হওয়ার প্রয়াস চালাচ্ছেন। এমনকী, মুলায়মকে জোটের নেতা হিসেবেও তুলে ধরতে সম্মত হয়েছিলেন তাঁরা। কিন্তু, তাতেও রাজি হননি ‘নেতাজি’। তিনি যোগ করেন, আগে হলে হয়ত তিনি সপা-র সঙ্গে মিশতেও রাজি থাকতেন, কিন্তু, এখন সেই সময় আর নেই।

শরদ আরও জানান, মুলায়মের আমন্ত্রণে গত ৫ নভেম্বর, সপা-র রজত জয়ন্তী বর্ষপূর্তিতে যোগ দিয়েছিলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব, অজিত সিংহ, জেডিএস নেতা দেবগৌড়। তখন মনে হয়েছিল বড় জোট গঠন হয়ত হবে। কিন্তু, কিছুই হয়নি বলে দাবি জেডিইউ নেতার।

দলের সাধারণ সম্পাদক কে সি ত্যাগী আবার জানান, বিহার নির্বাচনের সময় মহাজোট যখন গঠন হয়েছিল, সেই সময় মুলায়ম রাজি ছিলেন। এমনকী, নির্বাচনের পর মুলায়মরা জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার পরও তাদের জন্য দরজা খোলা রাখা হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget