এক্সপ্লোর

হাতিয়ার দেবযানীর তথ্য, সারদাকাণ্ডেও সুদীপকে জেরা সিবিআইয়ের

ভূবনেশ্বর: রোজভ্যালির পাশাপাশি এবার সারদা নিয়েও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেরা শুরু করল সিবিআই। এক্ষেত্রে তাদের হাতিয়ার সারদার সেকেন্ড ইন কম্যান্ড দেবযানী মুখোপাধ্যায়ের বয়ান। সিবিআই সূত্রে দাবি, সিবিআই ও ইডি-র কাছে দেবযানীর বয়ানেই প্রথম সারদার সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যোগের তথ্য মেলে। দেবযানী দাবি করেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় একাধিকবার সারদার মিডল্যান্ড পার্কের অফিসে যান। সুদীপ্ত সেনের সঙ্গে বৈঠকও করেন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, সেই তথ্যের ভিত্তিতেই সুদীপকে প্রশ্ন করা হয়, তিনি সারদার মিডল্যান্ড পার্কের অফিসে কেন গিয়েছিলেন? কিন্তু, সুদীপ দাবি করেন, তিনি কখনও সারদার দফতরে যাননি। সিবিআই সূত্রে খবর, এরপর সুদীপকে দেবযানীর বয়ান দেখানো হয়। সারদার যে কর্মীরা সুদীপকে দফতরে দেখেছেন বলে দাবি করে বয়ান দিয়েছেন, তার কপিও দেখানো হয়। কিন্তু, তারপরও সুদীপ বন্দ্যোপাধ্যায় সারদার দফতরে যাওয়ার কথা মানতে চাননি। তাঁকে এনিয়ে লাগাতার জেরা করা হচ্ছে। এর ফাঁকে রোজভ্যালি নিয়েও দফায় দফায় চলছে প্রশ্নোত্তর। সিবিআই সূত্রে খবর, সুদীপকে প্রশ্ন করা হয়, তিনি রোজভ্যালির কোন কোন অনুষ্ঠানে গেছেন? প্রশ্ন শুনেই সুদীপ দাবি করেন, তিনি এরকম কোনও অনুষ্ঠানে যাননি। সিবিআই সূত্রে দাবি, এরপর সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ২০১১ ও ২০১২ সালে রোজভ্যালির অনুষ্ঠানের দু’টি ভিডিও ফুটেজ দেখানো হয়। যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রোজভ্যালি নিয়ে বক্তৃতা দিতে দেখা যাচ্ছে। এই ফুটেজ দেখিয়ে গোয়েন্দা প্রশ্ন করেন, এই ফুটেজ কি জাল? সিবিআই সূত্রে খবর, ফুটেজ দেখে সুদীপ সেখানে যাওয়ার কথা স্বীকার করে নেন। বলেন, আমাকে আমন্ত্রণ করা হয়েছিল। ভুবনেশ্বরের পাশাপাশি কলকাতার সিবিআই অফিসেও এখন তৎপরতা তুঙ্গে। গোয়েন্দা সূত্রে খবর, রোজভ্যালির মেরুন ডায়েরি থেকে যে তথ্য মিলেছে, তার ভিত্তিতে চারজন প্রভাবশালীর নামের তালিকা তৈরি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ জোগাড়ের কাজও এখন প্রায় শেষ পর্যায়ে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget