এক্সপ্লোর

চার বিচারপতির বিদ্রোহের জের, সোমবার লোয়া মামলার শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে

নয়াদিল্লি: গত সপ্তাহে সুপ্রিম কোর্টের চার বিচারপতি সাংবাদিক বৈঠক করে যে বিষয়গুলি নিয়ে সরব হয়েছিলেন, তার মধ্যে অন্যতম ছিল বিচারপতি বি এইচ লোয়ার মৃত্যুর মামলা। তাঁদের অভিযোগ ছিল, এই মামলার শুনানি ঠিকমতো হচ্ছে না। এই সাংবাদিক বৈঠকের জেরেই নড়েচড়ে বসেছেন প্রধান বিচারপতি দীপক মিশ্র। তিনি এই মামলাটির শুনানি ‘উপযুক্ত বেঞ্চে’ হওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেন। আজ সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে, সোমবার প্রধান বিচারপতি, বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত বেঞ্চে শুনানি হবে। এর আগে বিচারপতি লোয়ার মৃত্যু সংক্রান্ত মামলাটির শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টের দশম সবচেয়ে সিনিয়র বিচারপতি অরুণ মিশ্র ও অপর এক বিচারপতিকে নিয়ে গঠিত বেঞ্চে। এটা নিয়েই আপত্তি জানান বিদ্রোহী চার বিচারপতি। এরপর সুপ্রিম কোর্টের বিচারপতিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিচারপতি মিশ্র। তিনি ভেঙে পড়ে বলেন, তাঁর কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তাঁকে অযথা নিশানা করা হচ্ছে। বিচারপতি জে চেলামেশ্বর অবশ্য বলেন, বিচারপতি মিশ্রকে নিশানা করা হচ্ছে না। তবে শেষপর্যন্ত প্রধান বিচারপতির বেঞ্চেই সরে গেল এই মামলা। ২০০৫ সালে গুজরাতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে ভুয়ো সংঘর্ষের নির্দেশ দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার বিচার করছিলেন বিচারপতি লোয়া। ২০১৪ সালের ডিসেম্বরে নাগপুরে তাঁর মৃত্যু হয়। এর কিছুদিন পরেই অন্য এক বিচারপতি প্রমাণের অভাবে বর্তমান বিজেপি সভাপতিকে এই মামলা থেকে রেহাই দেন। দু’মাস আগে বিচারপতি লোয়ার পরিবারের লোকজন দাবি করেন, তাঁর মৃত্যু স্বাভাবিক নয়। প্রয়াত বিচারপতির বোন অনুরাধা বিয়ানি অভিযোগ করেন, বিজেপি সভাপতির পক্ষে রায় দেওয়ার জন্য ঘুষ দিতে চাওয়া হয়েছিল। মহারাষ্ট্রের সাংবাদিক বি এস লোন ও সমাজকর্মী তেহসিন পুনাওয়ালা নিরপেক্ষ তদন্তের দাবিতে মামলা দায়ের করেন। বিচারপতি লোয়ার ছেলে অনুজ অবশ্য সাংবাদিক বৈঠকে দাবি করেছেন, তাঁর বাবার মৃত্যু স্বাভাবিক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget