এক্সপ্লোর

নোটকাণ্ড:বিধি বদল, ১৫ নয়, ২ ডিসেম্বর অবধি ব্যবহার করা যাবে পুরনো ৫০০-র নোট

নয়াদিল্লি: পুরনো ৫০০ টাকার নোট ব্যবহারে বিধি বদলের পথে সরকার। আজ সন্ধেয় আনুষ্ঠানিক ঘোষণা। খবর সূত্রের। পুরনো ৫০০ টাকার নোটে ছাড়ের সময়সীমা কমিয়ে করা হচ্ছে ২ ডিসেম্বর। পেট্রোল পাম্প-বিমান টিকিটের ক্ষেত্রে পুরনো ৫০০ টাকার নোটে কেনাকাটায় ছাড় ছিল ১৫ ডিসেম্বর পর্যন্ত। সেই সময়সীমা কমিয়ে করা হচ্ছে ২ ডিসেম্বর। কেন্দ্রীয় সরকারের দাবি, কালো টাকার কারবারিরা জ্বালানি ও বিমান টিকিট কেনার মাধ্যমে সুযোগ নিচ্ছে। সে কারণেই বিধি বদলের ভাবনা। যদিও বারবার বিধি বদলে সংশয় বাড়ছে বলে অভিযোগ বিরোধীদের। সরকারের নয়া নির্দশিকা অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বর থেকে পুরনো পাঁচশো টাকার নোট পেট্রোল পাম্প বা বিমানের টিকিট কিনতে ব্যবহার করা যাবে না। প্রসঙ্গত, গত ৮ নভেম্বর কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের পর প্রথমে ৭২ ঘন্টা পেট্রোল পাম্প বা বিমানের টিকিট কেনাকাটায় ৫০০ ও ১০০০ নোট ব্যবহারের অনুমতি দেয় কেন্দ্র। তারপর পরিস্থিতি বিচার করে আরও দুবার পুরনো নোট ব্যবহারের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়। এরপর যখন গত ২৪ নভেম্বর পুরনো নোট ব্যবহারের সময়সীমা শেষ হয়ে যায়, তখনই নয়া নির্দেশিকা জারি করে কেন্দ্র। সেই নয়া নিয়মে বলা হয়, তখন থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন জরুরি পরিষেবায় ব্যবহার করা যাবে পুরনো পাঁচশোর নোট। জরুরি পরিষেবার মধ্যে রয়েছে জল এবং বিদ্যুতের বিল, স্কুলের মাইনে, প্রি-পেইড মোবাইলের টপ আপ, পেট্রোল পাম্প থেকে জ্বালানি কেনা এবং বিমানের টিকিট কাটা। কিন্তু সেই নিয়মেরই পরিবর্তন করল কেন্দ্র। পুরনো পাঁচশো টাকার নোট শুধুমাত্র আগামীকাল পর্যন্তই পেট্রোল পাম্প ও বিমানের টিকিট কাটতে ব্যবহার করা যাবে। এমনকি ২ ডিসেম্বরের পর পুরনো নোট আর ব্যবহার করা যাবে না জাতীয় সড়কের টোল প্লাজাগুলোতেও। কেন্দ্রের পুরনো নির্দেশিকায় বলা হয়েছিল, টোল প্লাজায় ২ ডিসেম্বর পর্যন্ত পুরনো ৫০০ ও হাজারের দুটো নোটই ব্যবহার করা যাবে। তবে আগামী ৩ ডিসেম্বর থেকে শুধুমাত্র পুরনো ৫০০ টাকার নোট ব্যবহার করা যাবে সেখানে। এখন সেই নিয়মেরও পরিবর্তন করা হল। অতএব কেন্দ্রের এই নয়া নির্দেশিকা লাগু হওয়ার পর আগামী ৩ ডিসেম্বর থেকে এই সমস্ত জায়গায় ছোট নোট বা নতুন ৫০০ ও হাজারের নোটই লেনদেনের জন্যে ব্যবহার করতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget