এক্সপ্লোর

তিন তালাক বিল প্রত্যাহারের দাবি মুসলিম পার্সোনাল ল বোর্ডের

লখনউ: তিন তালাক বন্ধ করার জন্য কেন্দ্রীয় সরকার সংসদে যে বিল পেশ করতে চলেছে, সেটিকে সংবিধান-বিরোধী এবং মহিলাদের অধিকার খর্ব করার বলে দাবি করল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি)। পুরুষদের বিবাহ বিচ্ছেদের অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত হিসেবে দাবি করে এই বিল প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। এআইএমপিএলবি-র চেয়ারম্যান মৌলানা রাবে হাসানি নাদবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিল স্থগিত রাখা বা প্রত্যাহারের অনুরোধ জানাবেন বলে জানা গিয়েছে। এআইএমপিএলবি-র মুখপাত্র মৌলানা খলিল-উর-রহমান সাজ্জাদ নোমানি বলেছেন, ‘বোর্ড মনে করছে, তিন তালাক বিল সংবিধান-বিরোধী, মহিলাদের অধিকার ও শরিয়া আইনের বিরোধী। এছাড়া এটা মুসলিমদের ব্যক্তিগত আইনে নাক গলানোর চেষ্টা। এই বিল আইনে পরিণত হলে মহিলারা অনেক রকম সমস্যায় পড়বেন।’ নোমানির আরও দাবি, ‘প্রস্তাবিত বিল সংবিধানের মৌলিক নীতির বিরোধী। বিলের খসড়া তৈরির আগে কেন্দ্র এআইএমপিএলবি, কোনও মুসলিম সংগঠন বা অন্য কারও সঙ্গে আলোচনা করেনি। এটা অত্যন্ত আপত্তিকর বিষয়।’ সুপ্রিম কোর্ট তিন তালাককে সংবিধান-বিরোধী বলার পরেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে তিন তালাকের ঘটনার কথা শোনা যাচ্ছে। সেই কারণে কেন্দ্রীয় সরকার এ বিষয়ে আইন আনতে চলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে মন্ত্রীগোষ্ঠী বিল তৈরি করেছে। আগামী সপ্তাহে সংসদে এই বিল পেশ হওয়ার কথা রয়েছে। তবে তার আগেই আপত্তির কথা জানিয়ে রাখল এআইএমপিএলবি।

সেরা শিরোনাম

Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget