এক্সপ্লোর

কম সময়ের নোটিশে অপারেশনে যেতে হতে পারে, তৈরি থাকুন, বায়ুসেনার প্রত্যেক অফিসারকে চিঠি দিলেন এয়ার চিফ ধানোয়া

নয়াদিল্লি: এক নজিরবিহীন পদক্ষেপে ভারতীয় বায়ুসেনার অফিসারদের প্রত্যেককে ব্যক্তিগত চিঠি লিখলেন এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া। অত্যন্ত অল্প সময়ের নোটিশে তাঁদের যুদ্ধে যেতে হতে পারে। ৩০ মার্চ লেখা হয়েছে চিঠিটি। তাতে পক্ষপাত থেকে যৌন নিগ্রহ- কথা বলা হয়েছে নানা ইস্যুতে। তারপর তা পাঠিয়ে দেওয়া হয়েছে প্রায় ১২,০০০ বায়ুসেনা অফিসারের প্রত্যেকের কাছে। এই প্রথম কোনও চিফ অফ এয়ার স্টাফ কর্মীদের ব্যক্তিগত চিঠি লিখলেন। তবে ১৯৫০-এর ১ মে এমনই চিঠি লেখেন তৎকালীন সেনা প্রধান কে এম কারিয়াপ্পা। ৮৬-র ১ ফেব্রুয়ারি চিঠি লেখেন সেনা প্রধান কে সুন্দরজি। চিঠিতে ধানোয়া লিখেছেন, বর্তমান পরিস্থিতিতে বিপদের ছায়া সারাক্ষণ উঁকি মারছে। ফলে আমাদের সারাক্ষণ অপারেশনের জন্য তৈরি থাকা দরকার, হতে পারে তা অত্যন্ত অল্প সময়ের নোটিশে। অফিসারদের প্রশিক্ষণও হওয়া উচিত বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে। বিপদ বলতে এয়ার মার্শাল পাকিস্তানের চালানো ছায়া যুদ্ধের কথা বলেছেন, যেভাবে জম্মু কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলা চলেছে, সে ব্যাপারে বুঝিয়েছেন তিনি। একইসঙ্গে সোজাসাপটা ভাষায় এয়ার চিফ মার্শাল বলেছেন, বায়ুসেনার কিছু কিছু পদোন্নতি ও প্রাইম অ্যাসাইনমেন্টে অফিসার নিয়োগের ক্ষেত্রে পক্ষপাতিত্ব লক্ষ্য করা গিয়েছে। এমন কিছু ঘটনা ঘটেছে, যা প্রশ্ন তুলেছে পেশাদারিত্ব নিয়ে, বায়ুসেনাকে নীচু করে দেখিয়েছে। এ ধরনের ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। জুনিয়রদের প্রতি গালিগালাজ, শারীরিক নিগ্রহ বা যৌন হেনস্থা মেনে নেওয়ার প্রশ্নই নেই। আইএএফ মুখপাত্র বিষয়টিকে অভ্যন্তরীণ যোগাযোগ বলে মন্তব্য করেছেন, এ নিয়ে কথা বলতে অস্বীকার করেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget