এক্সপ্লোর

বিতর্কের মুখে তড়িঘড়ি ডিলিট আকাশবাণীর রাহুল-বিরোধী ট্যুইট

নয়াদিল্লি: কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীকে নিশানা করে অল ইন্ডিয়া রেডিও (আকাশবাণী)-র ট্যুইট ঘিরে তীব্র বিতর্ক। আরএসএস সম্পর্কে রাহুলের মন্তব্যর সমালোচনা করা হয় ওই ট্যুইটে। এই ঘটনায় কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। কংগ্রেস বলেছে, এই ঘটনা ‘ক্ষমার অযোগ্য এবং লজ্জাজনক’। একইসঙ্গে এই সরকারি বেতার সম্প্রচার সংস্থাকে গৈরিক অ্যাজেন্ডা প্রচারের ঢালাও অনুমোদন দেওয়া হয়েছে কিনা, তা কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বেঙ্গাইয়া নাইডুর কাছে জানতে চেয়েছে কংগ্রেস। বিতর্কের মুখে পড়ে অবশ্য আকাশবাণী তড়িঘড়ি ওই ট্যুইটটি ডিলিট করে দেয়। আকাশবাণীর ওই ট্যুইটে বলা হয়, ‘আগে তিনি ভয় পেয়েছিলেন কেন। আরএসএসের বদনাম করতে তিনি এত সাহসী কীকরে হলেন। তাঁর নিজের মন্তব্য অনড় থাকা উচিত’। এই ট্যুইট ট্যাগ করে একের পর এক ট্যুইট করেছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। তিনি বলেছেন, আরএসএসের অ্যাজেন্ডা প্রচার করতে গিয়ে ধরা পড়ে গিয়েছে আকাশবাণী। তিনি বলেছেন, সরকারি সম্প্রচার সংস্থায় এ ধরনের ঘটনা এর আগে ঘটেনি। এই ঘটনা ক্ষমার অযোগ্য এবং লজ্জাজনক। বিতর্কিত ট্যুইট ডিলিট করে আকাশবাণী অন্য একটি ট্যুইটে জানায়, ডিজি নিউজ-এর নির্দেশক্রমে ওই ট্যুইট ডিলিট করে দেওয়া হয়েছে। কেননা, তা আকাশবাণীর সম্পাদকীয় নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। উল্লেখ্য, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে রাহুল বলেন, মহাত্মা গাঁধীর হত্যা প্রসঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর বিরুদ্ধে তিনি যে মন্তব্য করেছেন, তা প্রত্যাহার করার কোনও প্রশ্নই নেই। এর জন্য তিনি যে কোনও মামলার মুখোমুখি হতে প্রস্তুত। আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বলের মারফৎ শীর্ষ আদালতে কংগ্রেস সহ-সভাপতি বলেন, আমি আমার প্রতিটা কথাকে সমর্থন করছি। নিজের বক্তব্যের অবস্থান বজায় রাখছি। তা প্রত্যাহার করার কোনও প্রশ্নই নেই। আমি কালও বলেছি, আজও বলছি এবং ভবিষ্যতেও একই কথা বলব। প্রয়োজনে মামলার সম্মুখীন হতেও রাজি। ২০১৫ সালে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল দাবি করেছিলেন, জাতির জনকের হত্যার নেপথ্যে আরএসএস-এর হাত ছিল। এর প্রেক্ষিতে মহারাষ্ট্রের ভিওয়ান্ডির একটি আদালতে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে সংঘ। সেখানে হাজিরা দেওয়ার জন্য রাহুলকে সমন পাঠানো হয়। সমনের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে আবেদন করেন রাহুল। তা খারিজ হওয়ায় সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন কংগ্রেস সহ-সভাপতি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget