এক্সপ্লোর

বালুচিস্তানের পাশে দাঁড়াতে আরও একধাপ এগলো দিল্লি, আকাশবাণী আজ চালু করছে বালুচ ওয়েবসাইট, মোবাইল অ্যাপ

নয়াদিল্লি: বালুচিস্তান নিয়ে পাকিস্তানকে ব্যতিব্যস্ত করার পথ থেকে সরে আসার কোনও লক্ষণ দেখাচ্ছে না দিল্লি। বরং ইসলামাবাদের রক্তচাপ আরও বাড়িয়ে এবার বালুচ ভাষায় ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ লঞ্চ করতে চলেছে তারা। আকাশবাণীর বালুচ ভাষায় যে পরিষেবা রয়েছে, তার অঙ্গ হিসেবে শুক্রবারই প্রসারভারতী চালু করছে এই ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ। তারা জানিয়েছে, এর ফলে গোটা বিশ্বে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বালুচ জনগোষ্ঠীর কাছে অনায়াসে পৌঁছনো যাবে। প্রসারভারতীর চেয়ারপার্সন এ সূর্যপ্রকাশ এই পরিষেবা চালু করবেন। ১৯৭৪-৭৫-এ আকাশবাণীর এক্সটার্নাল সার্ভিস ডিভিশন বালুচি ভাষায় পরিষেবা চালু করে। এবার এই ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে বালুচ মানুষের সঙ্গে আদানপ্রদান আরও বাড়ানো যাবে বলে মনে করছে দিল্লি। প্রসারভারতীর এক কর্তা জানিয়েছেন, প্রযুক্তিগতভাবে এই উন্নততর পরিষেবায় শুধু যে আফগানিস্তান- পাকিস্তান সীমান্ত এলাকার মানুষই উপকৃত হবেন তা নয়, নানা দেশে ছড়িয়ে থাকা বালুচ জনগোষ্ঠীর কাছেও পৌঁছে দেওয়া যাবে ভারতের বার্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবছর তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে পাক অধিকৃত কাশ্মীর ও পাক অধিকৃত বালুচিস্তানের মানুষের ওপর পাকিস্তানের নির্মম অত্যাচারের প্রসঙ্গ তোলেন। এই প্রথম কোনও প্রধানমন্ত্রী পাকিস্তানের এইসব অশান্ত এলাকার প্রসঙ্গ নিয়ে এলেন তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে। সেই অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ আকাশবাণী এই ওয়েবসাইট ও অ্যাপ পরিষেবা চালু করল। এর আগে বালুচ রিপাবলিকান পার্টির নেতা ব্রাহামদাগ বুগতির সাক্ষাৎকার নিতে দূরদর্শনের একটি দল জেনিভায় যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget