এক্সপ্লোর

খুনের হুমকি দিয়েছে এবিভিপি, দাবি দিল্লির বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র গোষ্ঠীর সভানেত্রীর

নয়াদিল্লি: বৃহস্পতিবার সকালে সত্যবতী কলেজে গুগল আয়োজিত ডিজিটাল সেফটি সংক্রান্ত আলোচনায় বক্তা হিসাবে গিয়েছিলেন। সেখানে তাঁকে বিজেপি সমর্থক অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) সমর্থকরা খুনের হুমকি দেয় বলে অভিযোগ তুললেন বামপন্থী ছাত্র সংগঠন এআইএসএ-র দিল্লি বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী কানওয়ালপ্রীত কউর। তাঁর দাবি, ভাষণ শেষ হওয়ার মুখে এবিভিপির লোকজন সেখানে জড়ো হয়ে ঝামেলা পাকাতে শুরু করে। অধ্যাপকদের হেনস্থার পাশাপাশি তাঁকেও নিশানা করে। পুলিশ তাঁকে বাঁচাতে এলে ওরা তাদের বলে, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ওর জান নিয়ে নেব! এবিভিপি-র দলটি তাঁকে ওখান থেকে বের করে দেওয়া না হলে অডিটোরিয়ামে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দেয় বলে দাবি কানওয়ালপ্রীতের। তিনি এ ব্যাপারে ভরত নগর থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান কানওয়ালপ্রীত। তবে পাল্টা এবিভিপি সদস্য তথা কলেজের স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সম্পাদক কুণাল যাদবের দাবি, কয়েক মাস আগে কিছু পড়ুয়ার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে ওর ওখানে ঢোকা নিষিদ্ধ করেছিলেন অধ্যক্ষ। সেজন্যই ওই কলেজে কানওয়ালজিতের উপস্থিতির বিরোধিতা করেন তাঁরা। তাঁকে হেনস্থার অভিযোগ খারিজ করে কুণাল বলেন, ওকে আমাদের কেউ স্পর্শ পর্যন্ত করেনি। একটা আঁচড়ের দাগও পাওয়া যাবে না। আসল ঘটনা হল, ও-ই আমাদের কলেজের পড়ুয়াদের গালিগালাজ করে। ক্রমাগত ছাত্রদের উসকে দেওয়ার চেষ্টা করে। আমাদের বের করা ভিডিও ফুটেজেই পরিষ্কার, ও কতটা হিংস্র হয়ে উঠেছিল, যেজন্য পুলিশ ও কলেজের নিরাপত্তাকর্মীদের দিয়ে ওকে বাইরে বের করে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget