এক্সপ্লোর

রাম রহিমের অনুগামীদের কাছ থেকে উদ্ধার একে ৪৭, ডেরা ঘাঁটিতে মিলল লাঠি

চণ্ডীগড়: ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংহর অনুগামীদের কাছ থেকে উদ্ধার হল বেশ কিছু অস্ত্রশস্ত্র। পাওয়া গিয়েছে একটি একে ৪৭ সহ চারটি রাইফেল, পিস্তল, পেট্রোল বোমা। হরিয়ানা ও পঞ্জাবে ডেরার বিভিন্ন ঘাঁটি থেকে পাওয়া গিয়েছে লাঠি, রড, ধারাল অস্ত্র। হরিয়ানার ডিজিপি বি এস সান্ধু এই অস্ত্র উদ্ধারের কথা জানিয়ে বলেছেন, ‘তল্লাশি চলাকালীন ডেরার এক সদস্যর গাড়ি থেকে একটি একে ৪৭ এবং একটি রাইফেল উদ্ধার করা হয়েছে। অন্য একটি গাড়ি থেকে দুটি রাইফেল এবং পাঁচটি পিস্তল উদ্ধার করা হয়েছে।’ হরিয়ানার অতিরিক্ত মুখ্যসচিব (স্বরাষ্ট্র) রাম নিবাস বলেছেন, ‘রাজ্যের সব জায়গায় ডেরার ঘাঁটিতে তল্লাশি চালাচ্ছি আমরা। কুরুক্ষেত্র ও যমুনানগর থেকে লাঠি উদ্ধার হয়েছে। আমাদের সন্দেহ, সেখানে আরও অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে।’ কুরুক্ষেত্রর পুলিশ সুপার অভিষেক গর্গ জানিয়েছেন, ‘আমরা এই জেলায় ডেরার ৯টি ঘাঁটি সিল করে দিয়েছি। সেখান থেকে সব ডেরা অনুগামীকে বার করে দেওয়া হয়েছে। ওই ঘাঁটিগুলি থেকে আড়াই হাজারেরও বেশি লাঠি এবং ধারাল অস্ত্র পাওয়া গিয়েছে। এছাড়া আড়াই লিটার কেরোসিনও পাওয়া গিয়েছে। নিরাপত্তারক্ষীরা ডেরার ঘাঁটিগুলির বাইরে টহল দিচ্ছেন।’ অন্যদিকে, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহও বলেছেন, রাজ্য পুলিশ ডেরার ৯৮টি ঘাঁটিতে তল্লাশি চালিয়েছে। সেখান থেকে লাঠি, রড, পাইপ, ধারাল অস্ত্র ও পেট্রোল বোমা পাওয়া গিয়েছে। এরই মধ্যে সিরসায় ডেরার মূল ঘাঁটি থেকে একে একে অনুগামীরা চলে যাচ্ছেন। বিশেষ সিবিআই আদালত ধর্ষণ মামলায় রাম রহিমকে দোষী সাব্যস্ত করার আগে থাকতেই সেখানে জড়ো হয়েছিলেন। তাঁরা শুক্রবার দাবি করেছিলেন, আদালতের এই রায়ের বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে যাবেন। তবে শনিবার থেকেই ডেরার ঘাঁটি খালি হতে শুরু করেছে। প্রথমে ছোট ছোট দলে ভাগ হয়ে চলে যাচ্ছিলেন ডেরা অনুগামীরা। পরে একসঙ্গে অনেকে মিলে বাইরে বেরোতে শুরু করেন। পুলিশ আশা করছে, দ্রুত ফাঁকা হয়ে যাবে ডেরার মূল ঘাঁটি। যদিও ভিতরে মোট কতজন আছেন, তার হিসেব নেই পুলিশের কাছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi : মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
Yogi Adityanath: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
CID Kalighat Camac Street : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
Underwater Gas Pipeline from Oman: আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ২: জাল-সইকাণ্ডে হাজিরা না দিয়ে দিল্লিতে অভিষেক, ফের বাড়িতে গেল CID
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ১: দলেই 'সর্বহারা' হয়ে INDI-জোটের বৈঠকে মমতা, দিল্লিতে বসেই দেখলেন ভাঙন
Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PM Modi : মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
Yogi Adityanath: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
CID Kalighat Camac Street : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
Underwater Gas Pipeline from Oman: আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
TMC Sabysachi Dutta Arrested: সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ
সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ
Bengal Cricket: নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
Daily Astrology: বুধেই জ্যাকপট লাগাবে এই রাশিরা? লটারিতে বড় ফাটকা, অফিসে পদোন্নতি যোগ, এই ৬ রাশিতে কাল গোল্ডেন টাইম
বুধেই জ্যাকপট লাগাবে এই রাশিরা? লটারিতে বড় ফাটকা, অফিসে পদোন্নতি যোগ, এই ৬ রাশিতে কাল গোল্ডেন টাইম
Amazon Parcel Scam: স্মার্টফোনের বদলে পার্সেলে সাবান ! অ্যামাজনে নতুন প্রতারণার ফাঁদ, 'পিঙ্ক ডট' দেখছেন তো ?
স্মার্টফোনের বদলে পার্সেলে সাবান ! অ্যামাজনে নতুন প্রতারণার ফাঁদ, 'পিঙ্ক ডট' দেখছেন তো ?
Embed widget