এক্সপ্লোর
মদ খাওয়ার টাকা না দেওয়ায় দাদার নাক কামড়ে ছিঁড়ে দিল মদ্যপ ভাই!

কনৌজ: মদ খাওয়ার টাকা না দেওয়ায় বড়ভাইয়ের নাক কামড়ে ছিঁড়ে দিল মদ্যপ ছোট ভাই। আশেপাশের মানুষজন তাকে থামাতে গেলে, তাঁদের ওপরও চড়াও হয় ওই যুবক। ঘটনাস্থল উত্তরপ্রদেশের কনৌজ। খবরে প্রকাশ, বৃহস্পতিবার সন্ধ্যেবেলা মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে দাদার কাছে আরও মদ খাওয়ার টাকা চায় ছোট ভাই। দাদা সেই টাকা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে ওঠে ছোটভাই। https://twitter.com/ANINewsUP/status/982035076379824128 রাগ সামলাতে না পেরে ধারালো বস্তু নিয়ে দাদার ওপর চড়াও হয়। ধস্তাধস্তির মাঝে দাদার নাকের একটা অংশ কামড়ে ছিঁড়ে দেয় মদ্যপ। এমনকী, আশেপাশে থাকা মানুষজন যখন তাকে আটকাতে যায়, তখন তাঁদের ওপরও চড়াও হয় ওই যুবক। তাঁদেরও কামড়ে দেওয়ার চেষ্টা করে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন
সেরা শিরোনাম
খুঁটিনাটি
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
























