এক্সপ্লোর

‘গরু মা, কিন্তু পিরিয়ড হয় না.. ‘স্যানিটারি ন্যাপকিনে জিএসটি নিয়ে অলকা লাম্বার ট্যুইট ভাইরাল

নয়াদিল্লি: ভাইরাল আম আদমি পার্টি (আপ) নেত্রী অলকা লাম্বার একটি ট্যুইট। ১০ নভেম্বরের ওই ট্যুইটে অলকা মহিলাদের পিরিয়ডের সময় ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিনে জিএসটি আরোপ সংক্রান্ত প্রসঙ্গটি উত্থাপন করেছেন। তাঁর ট্যুইট, ‘গরু মা, কিন্তু পিরিডয় হয় না। হলে ভক্তরা মোদী ও জেটলিজীকে বলে স্যানিটারি প্যাডকে জিএসটি-র আওতার বাইরে রাখার বন্দোবস্ত করতেন। পুরুষতান্ত্রিক চিন্তাভাবনা’। অলকার এই ট্যুইট প্রচুর রিট্যুইট হয়েছে। কিন্তু সেই সঙ্গে তাঁর সমালোচনাও করেছেন কেউ কেউ। বর্তমানে স্যানিটারি ন্যাপকিনের ওপর ১২ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে।বিভিন্ন সামাজিক সংগঠন ও বিরোধীদের পক্ষ থেকে স্যানিটারি ন্যাপকিনকে জিএসটি-র আওতার বাইরে রাখার দাবি জানানো হচ্ছে। তাঁদের যুক্তি, দাম বেশি হওয়ার কারণে গ্রামীন তথা দরিদ্র মহিলারা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে পারেন না। তাঁরা চিরাচরিত পদ্ধতির ব্যবহার করেন। এতে ওই মহিলাদের বিভিন্ন ধরনের অসুখের শিকার হতে হয়। অসমের শিলচরের কংগ্রেস সাংসদ সুস্মিতা দেবও স্যানিটারি ন্যাপকিনের ওপর থেকে কর তুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন। এ ধরনের দাবির সূত্র ধরেই আপ নেত্রী মোদী সরকারকে নিশানা করেছেন। গত শুক্রবার জিএসটি-তে রদবদল করা হয়। অনেক সামগ্রীকে ২৮ শতাংশের তালিকা থেকে কমিয়ে ১৮ এবং ১৮ শতাংশের আওতায় থাকা অনেক সামগ্রীর জিএসটি ১২ শতাংশ করা হয়। কিন্তু স্যানিটারি ন্যাপকিনের ক্ষেত্রে জিএসটি হারের কোনও বদল করা হয়নি। এরই পরিপ্রেক্ষিতে সরকারকে ট্যুইটের মাধ্যমে বিঁধেছেন অলকা।

সেরা শিরোনাম

Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget