এক্সপ্লোর

‘রাহুল কথা বললে আমাদেরই ভাল’, অভিযোগ উড়িয়ে পাল্টা কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাহুল গাঁধীর আনা অভিযোগ একেবারে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিল বিজেপি। তাদের পাল্টা দাবি, বিরোধীরাই সংসদে আলোচনা চাইছে না।

মোদীর বিরুদ্ধে এদিন যে ‘ব্যক্তিগত দুর্নীতি’র অভিযোগ তুলেছেন কংগ্রেস সহ-সভাপতি তাকে খারিজ করে বিজেপি নেতা সথা সংসদ-বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার বলেন, ওনার কাছে কোনও তথ্য থাকলে উনি এতক্ষণ তা প্রকাশ করে দিতেন। (মোদীর বিরুদ্ধে) এসব অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে দাবি করেন অনন্ত। বলেন, এসব উনি (রাহুল) হতাশায় করছেন।

সংসদে বিরোধীদের বলতে না দেওয়ার যে অভিযোগ এনেছেন রাহুল, সেই প্রেক্ষিতে অনন্ত বলেন, আজ ওরা বলছে যে, সংসদে ওদের বলত দেওয়া হচ্ছে না। অথচ, সত্যি এটাই যে ওরাই ওয়েলে নেমে হাঙ্গামা করছে। ওরা শুধু ভুল এবং ভিত্তিহীন খবর রটাচ্ছে।

অনন্ত কুমারের পাল্টা দাবি, বিরোধীরাই গত ২০ দিন ধরে সংসদ অচল করে রেখেছে। সরকার জানিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে কালো টাকার বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার, তা নিয়ে সবরকম আলোচনায় প্রস্তুত তারা।

এদিন মোদীর বিরুদ্ধে অভিযোগ আনার জন্য রাহুলকে একহাত নেন অনন্ত। তাঁর প্রশ্ন, কোথায় ছিলেন রাহুল এতদিন? সংসদ গত ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে। প্রত্যেকদিন কংগ্রেস, তৃণমূল ও বামেদের বলা হত আলোচনার জন্য। কিন্তু ওরা নিয়ম, ধারা নিয়ে ব্যস্ত ছিল।

শুধু অনন্ত কুমার নন। এদিন কংগ্রেসকে পাল্টা আক্রমণ করেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরও। বলেন, গোটা বিশ্ব যেখানে প্রধানমন্ত্রীর ‘স্বচ্ছ ভাবমূর্তির’ প্রশংসা করছে, সেখানে কংগ্রেস ‘কমিশন এজেন্ট’-এর মতো ব্যবহার করছে।

এদিন মোদীকে আক্রমণ করতে গিয়ে রাহুল গাঁধী বলেন, উনি সংসদে হাজির হচ্ছেন না। অথচ, রক কনসার্টে দেখা যাচ্ছে। এর উত্তরে, কংগ্রেস সহ-সভাপতিকে কটাক্ষ করে জাভড়েকর বলেন, প্রধানমন্ত্রী প্রত্যেকদিন কাজ করেছেন। ওনার মতো (রাহুল) নয়, যে ৫০ দিন গায়েব ছিলেন। রাহুলকে আরও একদফা আক্রমণ করে এই প্রবীণ বিজেপি নেতা বলেন, উনি যত কথা বলবেন, ততই আমাদের ভাল।

নোট বাতিলের পর, এআইসিসি সদর দফতরে স্টিং অপারেশন চালিয়ে একটি সংবাদমাধ্যম। অভিযোগ, ছবিতে দেখা যায় বিভিন্ন কংগ্রেস নেতা পুরনো নোট বদল করতে ব্যস্ত। এদিন সেই বিষয়টিকে হাতিয়ার করে জাভড়েকরের কটাক্ষ, একদিকে মোদী দেশ বদলানোর কাজ করছেন, সেখানে কংগ্রেস নোট বদলানোর কাজ করছে।

রাহুল গাঁধীকে আক্রমণ করেন বেঙ্কাইয়া নাইডু ও নলিন কোহলিও।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget