এক্সপ্লোর

অবৈধ সম্পর্ক: বিপাকে সেনার এক পুরুষ ও এক মহিলা মেজর

নয়াদিল্লি: অবৈধ সম্পর্কের অভিযোগে বিপাকে সেনাবাহিনীর এক পুরুষ ও এক মহিলা অফিসার।

খবরে প্রকাশ, মেজর পদমর্যাদার ওই দুই অফিসারের মধ্যে ‘অবৈধ শারীরিক সম্পর্ক’ রয়েছে বলে অভিযোগ করেছেন ওই পুরুষ অফিসারের স্ত্রী। এই ঘটনায় দুজনের বিরুদ্ধেই তদন্ত ও শাস্তিযোগ্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সেনা।

জানা গিয়েছে, প্যারা ফোর্সেস-এর কমান্ডো ওই পুরুষ অফিসার ও মহিলা অফিসার- দুজনই জম্মু ও কাশ্মীরে মোতায়েন ছিলেন। সেই সময় তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। নর্দার্ন কমান্ডের নির্দেশানুসারে, অভিযোগ ওঠার পরে দুজনকেই একই ইউনিটে রাখা হয়েছে, যাতে একইসঙ্গে দুজনের বিরুদ্ধে যথাযথ শৃঙ্খলা রক্ষা-সংক্রান্ত ব্যবস্থা নেওয়া যায়।

গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে ওই পুরুষ অফিসারের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে। সূত্রের খবর, মেজরের স্ত্রী সরাসরি অভিযোগ করেন সেনাপ্রধান ও তাঁর স্ত্রীর কাছে। প্রসঙ্গত, সেনাপ্রধানের স্ত্রী সেনা অফিসার ও কর্মীদের স্ত্রী-দের সংগঠনের প্রধান। তিনি মূলত, সামরিক কর্মীদের পারিবারিক ইস্যুগুলি দেখেন।

জানা গিয়েছে, অভিযোগের সঙ্গে সঙ্গে স্বামীর সঙ্গে ওই মহিলা অফিসারের ঘনিষ্ঠ ছবি ও ভিডিও সেনাপ্রধানের কাছে পাঠিয়ে দেন পুরুষ অফিসারের স্ত্রী। এরপরই তদন্তে নামে সেনা। নর্দার্ন সেনা কমান্ডের তরফে জানানো হয়েছে, মেজর পদমর্যাদার ওই দুই ইফিসারই দোষী। কারণ, তাঁরা সেনার নিয়ম ও নীতির পরিপন্থী কাজ করেছেন। দুজনের বিরুদ্ধেই কোর্ট অফ এনক্যোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরে হিজবুল কমান্ডার জঙ্গি বুরহান ওয়ানির হত্যার পর যখন উপত্যকা অস্থির হয়ে ওঠে, তখন ওই প্যারা কমান্ডো এবং মহিলা অফিসারকে সেখানে পাঠানো হয়। মহিলা অফিসারের ব্রিগেডকে সেখানে স্থানান্তরিত করা হয়েছিল। অন্যদিকে, স্বল্প সময়ের জন্য মোতায়েন হন ওই প্যারা কমান্ডো অফিসার। দুজনের মধ্যে আলাপ সেই থেকেই। আলাপ থেকে বেড়ে যায় ঘনিষ্ঠতা।

যদিও, অভিযুক্ত ২ জনই তাঁদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ করেছে। পুরুষ অফিসারের দাবি, তাঁর স্ত্রী সব ভিত্তিহীন অভিযোগ এনেছেন। নর্দার্ন কমান্ড সূত্রে জানা গিয়েছে, ওই অফিসারের স্ত্রী নিজের অভিযোগের সঙ্গে ৬টি ছবি ও একটি সিডি প্রমাণ হিসেবে পাঠান।

অভিযোগে তিনি জানান, এই অবৈধ সম্পর্কের বিষয়টি তিনি জানতে পারেনৃ ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে। সেই সময় তাঁর মেয়ের মাত্র সাতমাস বয়স ছিল। মহিলার দাবি, তাঁর স্বামী তাঁকে কোনও সহায়তা ছাড়াই মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে চলে গিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget