এক্সপ্লোর

অশান্ত কাশ্মীর, অমরনাথ যাত্রীদের সুরক্ষায় ২৪টি উদ্ধারকারী দল, ৩৫টি ডগ স্কোয়াড

শ্রীনগর:  অশান্ত কাশ্মীর। প্রতিদিন নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাক সেনা। তাদের পাল্টা কড়া জবাব দিচ্ছে ভারতীয় সেনা জওয়ানরা। এই পরিস্থিতিতেই শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। তাই অমরনাথ যাত্রার প্রাক্কালে পহেলগাঁও এবং বলতালে তীর্থযাত্রীদের নিরাপত্তার স্বার্থে ২৪ টি উদ্ধারকারী দল এবং ৩৫ টি ডগ স্কোয়াড মোতায়েন করা হবে। আগামী সপ্তাহেই শুরু হতে চলেছে পবিত্র অমরনাথ যাত্রা। ৩,৮৮০ মিটার উচ্চতায় ৪০ দিনের এই সফরকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাইজন্যেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। যে ২৪টি উদ্ধারকারী দল মোতায়েন করা থাকবে অমরনাথের পথে, তার মধ্যে থাকবে জম্মু-কাশ্মীর পুলিশের সদস্যরা, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। এছাড়া তাঁদের সঙ্গে থাকবে অক্সিজেন সিলিন্ডারও। আগামী ২৯ জুন অনন্তনাগ জেলার পহেলগাঁও থেকে এবং গান্দেরবল জেলার বলতালের রাস্তা ধরে এগোবে অমরনাথ তীর্থযাত্রীরা। এই যাত্রা শেষ হবে রাখী বন্ধনের দিন, অর্থাত্ আগামী ৭ অগাস্ট। এমনকি মহিলা এবং প্রবীণ নাগরিকদের সাহায্য করতে থাকবে জম্মু-কাশ্মীর পুলিশের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ৮টি দল। এছাড়া যাত্রাপথে কোনও সমস্যায় পড়লে যাতে সঙ্গে সঙ্গে সাহায্য মেলে, তারজন্যেও থাকবে বিশেষ উদ্ধারকারী দল। ডগ স্কোয়াড থাকবে আগাম নাশকতা থেকে তীর্থযাত্রীদের রক্ষা করতে। পহেলগাঁওয়ের বিভিন্ন রুটে মোট ২৭টি ডগ স্কোয়াড থাকবে, বলতালে থাকবে ৮ টি ডগ স্কোয়াড।

সেরা শিরোনাম

RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget