এক্সপ্লোর

করোনা উদ্বেগের মধ্যেও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে লাগাতার হামলা পাকিস্তানের, পাল্টা পাক জঙ্গিদের একাধিক লঞ্চপ্যাড গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা

শত্রুপক্ষের এই হামলার মুখের মতো জবাব দিয়েছে ভারতীয় সেনা। কেরান সেক্টরের পোস্টগুলি থেকে নির্ভূল নিশানায় নিয়ন্ত্রণ রেখার ওপারে পাকিস্তানের গান এরিয়া ও জঙ্গিদের একাধিক লঞ্চ প্যাড গুঁড়িয়ে দিল ভারতীয় বাহিনী।

শ্রীনগর: সারা বিশ্বজুড়ে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চলছে। এমন উদ্বেগজনক পরিস্থিতিতেও পাকিস্তান সেনাবাহিনীর নির্লজ্জভাবে জম্মু ও কাশ্মীর অঞ্চলে নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা অব্যাহত। শুক্রবার বিকেলে কুপওয়ারা জেলার কেরান সেক্টরে যুদ্ধবিরতি ভেঙে গুলি বর্ষণ করে পাক সেনা। শত্রুপক্ষের এই হামলার মুখের মতো জবাব দিয়েছে ভারতীয় সেনা। কেরান সেক্টরের পোস্টগুলি থেকে নির্ভূল নিশানায় নিয়ন্ত্রণ রেখার ওপারে পাকিস্তানের গান এরিয়া ও জঙ্গিদের একাধিক লঞ্চ প্যাড গুঁড়িয়ে দিল ভারতীয় বাহিনী। আর এই প্রত্যাঘাতের একটি ফুটেজও ভারতীয় সেনা প্রকাশ করেছে। ড্রোন থেকে তোলা ওই ফুটেজে ভারতের বফর্স কামানের গোলা পাক সেনার অস্ত্র ঘাঁটিতে আছড়ে পড়তে দেখা গিয়েছে। ভিডিওতে বেশ কয়েকবার বিস্ফোরণ ঘটতে দেখা গিয়েছে।
প্রতিরক্ষা দফতরের এক মুখপাত্র সংবাদসংস্থাকে শুক্রবার জানিয়েছেন যে, বিকেলে কেরান সেক্টরে পাক বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের মুখের মতো ও কঠোর জবাব দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ রেখার ওপারে গান এরিয়া, জঙ্গি লঞ্চ প্যাড ও অস্ত্রভাণ্ডারে নির্ভূল নিশানায় পাল্টা আঘাত করা হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, ভারতীয় সেনা নীলম উপত্যকায় কেল লঞ্চিং প্যাড নিশানা করে। শত্রুপক্ষের প্রচুর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, পাকিস্তান বারামুল্লা জেলার উরি এলাকাতেও যুদ্ধবিরতি লঙ্ঘণ করে। সারা বিশ্বের মতো ভারত ও পাকিস্তানেও করোনা সংক্রমণ ছড়িয়েছে। এই অতি সংক্রামক রোগ নিয়ে উদ্বেগের মধ্যেও এই সংকট নিয়ে কোনও হেলদোল নেই পাক সেনার। তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে গোলাগুলি চালানো অব্যাহত রেখেছে। চলতি সপ্তাহ জুড়ে তারা পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা এলাকায় গুলি ও মর্টার শেল হামলা চালায়। গত রবিবারই ভারতীয় সেনার স্পেশ্যাল ফোর্সের পাঁচজনের একটি স্কোয়াড কুপওয়ারা সেক্টরে চার পাক জঙ্গিকে নিকেশ করে। কিন্তু গুলি বিনিময়ে তাঁরাও মৃত্যু বরণ করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget