এক্সপ্লোর

বনধ, হরতাল ডাকতে হলে আগাম অন্তত সাতদিনের নোটিস দিতে হবে, হিংসায় ক্ষয়ক্ষতির দায় নিতে হবে উদ্যোক্তাদের, শবরীমালা ইস্যুতে উত্তপ্ত কেরলে কড়া অবস্থান হাইকোর্টের

কোচি: শবরীমালা ইস্যুতে উত্তপ্ত কেরলে বনধ নিয়ে কড়া অবস্থান আদালতের। কেরল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও মালয়ালা বেদি এগেইনস্ট হরতালস নামে একটি এনজিও-র রাজ্যে বনধ, হরতালের বিরুদ্ধে দায়ের করা পিটিশনের শুনানির সময় কেরল হাইকোর্ট জানিয়ে দিল, এবার থেকে অন্তত সাতদিনের আগাম নোটিশ না দিয়ে কেউ বনধ, হরতাল ডাকতে পারবে না। আচমকা হরতাল ডাকার চলতি রীতির নিন্দা করে প্রধান বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি এ কে জয়শঙ্করণ নাম্বিয়ারের ডিভিশন বেঞ্চ বলেছে, আগাম নোটিশ ছাড়া বনধ ডাকা হলে নাগরিকরা আদালতের দ্বারস্থ হতে পারেন, সরকারও পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারে। যেসব রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিবর্গ হরতাল ডাকবে, তাদের সাতদিন আগে তা জানাতে হবে। বনধ, হরতাল চলাকালে হিংসা, অশান্তির ফলে ক্ষয়ক্ষতির দায়ও তাদের নিতে হবে। পর্যাপ্ত আইনের প্রয়োগ না থাকার ফলে হরতাল একটা লাগাতার ব্যাপার হয়ে উঠেছে, হঠাত্ হঠাত্ বনধ, হরতালে রাজ্যের অর্থনীতি ও সামগ্রিক ভাবে দেশের পর্যটন ব্যবসা মার খায় বলে অভিমত জানিয়েছে বেঞ্চ। বলেছে, প্রতিবাদের অধিকার অবশ্যই আছে, কিন্তু তা যেন নাগরিকদের মৌলিক অধিকারের ক্ষতি না করে। রাজ্য সরকারকে এ ব্যাপারে তিন সপ্তাহের মধ্যে পাল্টা হলফনামা পেশ করতেও বলেছে আদালত। পিটিশনে চেম্বারের অভিযোগ, ২০১৮-য় কেরলে ৯৭টি বনধ হয়েছে, যাতে ব্যবসা, লোকজনের রুটিরুজি মার খেয়েছে। এ ধরনের হরতালের দিন দোকানপাট, শিল্প প্রতিষ্ঠানের জন্য পুলিশি নিরাপত্তা চেয়েছে সংগঠনদুটি। গত ডিসেম্বরেই রাজ্যের ৩৫টি বনিক গোষ্ঠী বিভিন্ন রাজনৈতিক দলের বনধ, হরতালের বিরুদ্ধে জোট বেঁধেছে, সিদ্ধান্ত নিয়েছে, ২০১৯-কে হরতাল-বিরোধী বর্ষ হিসাবে পালন করবে। শবরীমালা ইস্যুতে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলির ডাকা হরতালে কেরলে ব্যাপক অশান্তি হয়। শবরীমালা ইস্যুতে লোকসভায় আজ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের দাবি খারিজ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কেরলে ক্ষমতাসীন সিপিএম, বামেরা খুনের রাজনীতি করছে, যার শিকার বিজেপি কর্মীরা, এই অভিযোগ তুলে দুবে দাবি করেন, ওদের সরকারকে বরখাস্ত করে কেরলে রাষ্ট্রপতি শাসন চাই। পাল্টা বিজয়ন জানান, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে তাঁর সরকারকে চাপে ফেলা যাবে না। বলেন, হিংসা হিংসাই, সরকার তা দমনে কঠোর পদক্ষেপ করবে। অন্য রাজ্যে আরএসএস অশান্তি করলে কোনও ব্যবস্থা নেওয়া হয় না, যারা দিনেদুপুরে খুনখারাপি করে, তারাও সাজা পায় না। এধরনের লোকজন কেরলে কিন্তু পার পাবে না।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

Municipal Corporation Election | “এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh
Abhishek Banerjee |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ২ | নভেম্বরেই মোদি-ক্যাবিনেটে রদবদল?
Abhishek Banerjee | “ফাঁসানোর চেষ্টা ব্যর্থ বলেই কি শাস্তি?”, পুলিশে রদবদল নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কী বলল বিজেপি?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ১ | ২০৯ নয়, আইন বাঁচিয়ে কি কলকাতার ১৪৪-টা ওয়ার্ডে নিয়োগ হবে কো-অর্ডিনেটর?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget