এক্সপ্লোর

মেহুল চোকসির বিষয়ে কোনও খারাপ রিপোর্ট দেয়নি ভারত, জানাল অ্যান্টিগা সরকার

নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতিতে অন্যতম অভিযুক্ত মেহুল চোকসিকে ২০১৭ সালে নাগরিকত্ব দেওয়ার আগে ভারতের কাছ থেকে তথ্য চাওয়া হয়েছিল। কোনও খারাপ রিপোর্ট দেয়নি ভারতের সংস্থাগুলি। এমনই জানাল অ্যান্টিগা সরকার। সেবি অবশ্য পাল্টা দাবি করেছে, চোকসির বিষয়ে অ্যান্টিগার পক্ষ থেকে কোনও তথ্য চাওয়া হয়নি এবং কিছু জানানোও হয়নি। সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট ইউনিট অফ অ্যান্টিগা অ্যান্ড বারবুডা-র পক্ষ থেকে জারি করা এক বিবৃতি উল্লেখ করে একটি সংবাদপত্র জানিয়েছে, ‘২০১৭-র মে-তে অ্যান্টিগার নাগরিকত্বের আবেদন জানান মেহুল চিনুবভাই চোকসি। তাঁকে নাগরিকত্ব দেওয়ার আগে ইন্টারপোল সহ বিভিন্ন সূত্র থেকে খোঁজ নেওয়া শুরু করে অ্যান্টিগা সরকার। জানা যায়, ২০১৪ ও ২০১৭ সালে চোকসির সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেয় সেবি। ভারত সরকারের কাছ থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাওয়া হয়। বিদেশমন্ত্রক ও মুম্বইয়ের আঞ্চলিক পাসপোর্ট দফতর কোনও খারাপ রিপোর্ট দেয়নি। সেবি জানায়, একটি মামলার নিষ্পত্তি হয়েছে। সেক্ষেত্রে আর কোনও সমস্যা নেই। অন্য একটি অভিযোগের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি।’ ২০১৭-র নভেম্বরে অ্যান্টিগার নাগরিকত্ব পেয়ে যান চোকসি। তিনি এ বছরের ৪ জানুয়ারি ভারত ছেড়ে পালান এবং ১৫ জানুয়ারি অ্যান্টিগার নাগরিক হিসেবে যাবতীয় কর্তব্য পালন করার শপথ নেন। পরের দিন পিএনবি-র ব্র্যাডি হাউস শাখার পক্ষ থেকে জালিয়াতির কথা জানানো হয়। ২০১৬-র ২৯ জুলাই হরি প্রসাদ নামে মুম্বইয়ের এক বাসিন্দা প্রধানমন্ত্রীর দফতরে চোকসি ও তাঁর সংস্থাগুলির আইনবহির্ভূত কার্যকলাপের বিষয়ে অভিযোগ জানান। কিন্তু এরপরেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget