এক্সপ্লোর

Armed Forces Veterans Day: ভারতের আত্মমর্যাদায় ঘা দিতে চাইলে যে কোনও ‘সুপারপাওয়ার’কে মুখের মতো জবাব দিতে পারে ভারতীয় সেনা, নাম না করে চিনকে বার্তা রাজনাথের

বুধবার কেন্দ্রীয় সরকার যে ৪৮ হাজার কোটি টাকার প্রতিরক্ষা ডিলে ছাড়পত্র দিয়েছে, সে প্রসঙ্গে রাজনাথ বলেন, আমরা হ্যালের কাছ থেকে ৮৩টি দেশীয় প্রযুক্তিতে তৈরি এলসিএ তেজস ফাইটার জেট সংগ্রহে সম্মতি দিয়েছি। এর ফলে দেশে ৫০ হাজারের বেশি কাজের সুযোগ তৈরির সুযোগ মিলবে।

নয়াদিল্লি: নাম না করে চিনকে কড়া বার্তা রাজনাথ সিংহের। প্রতিরক্ষামন্ত্রী জানিয়ে দিলেন, ভারতের আত্মমর্যাদায় ঘা দিতে চায়, এমন যে কোনও ‘সুপারপাওয়ার’কে মুখের মতো জবাব দেওয়ার ক্ষমতা ভারতীয় সেনাবাহিনীর আছে। সংবাদ সংস্থার খবর, রাজনাথ বলেছেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু কোনও অতি বৃহত্ শক্তি আমাদের আত্মমর্যাদায় আঘাত করতে চাইলে আমাদের সেনা জওয়ানরাও উপযুক্ত জবাব দেওয়ার ক্ষমতা রাখেন। সরাসরি চিনের উল্লেখ না করে এভাবেই কঠোর মনোভাব প্রকাশ করলেন তিনি, সশস্ত্র বাহিনী ভেটারেন্স ডে-র অনুষ্ঠানে দেওয়া ভাষণে। অনুষ্ঠানটি হয়েছে বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার সদর দপ্তরের ট্রেনিং কম্যান্ডে। তাঁকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা আরও বলেছে, ভারত কারও সঙ্গেই বিবাদ-সংঘাত চায় না, শান্তিই চায় কেননা তা আমাদের রক্তে, সংস্কৃতিতে রয়েছে। বুধবার কেন্দ্রীয় সরকার যে ৪৮ হাজার কোটি টাকার প্রতিরক্ষা ডিলে ছাড়পত্র দিয়েছে, সে প্রসঙ্গে রাজনাথ বলেন, আমরা হ্যালের কাছ থেকে ৮৩টি দেশীয় প্রযুক্তিতে তৈরি এলসিএ তেজস ফাইটার জেট সংগ্রহে সম্মতি দিয়েছি। এর ফলে দেশে ৫০ হাজারের বেশি কাজের সুযোগ তৈরির সুযোগ মিলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে হওয়া নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি ৮৩টি এলসিএ তেজস মার্ক ওয়ান এ ফাইটার জেট কেনার জন্য সবচেয়ে বড় দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা সামগ্রী সংগ্রহে সম্মতি দিয়েছে। এই ডিলের ফলে ভারতীয় বায়ুসেনার দেশের ভিতরে বানানো যুদ্ধবিমানের শক্তি জোরদার হবে। রাজনাথ এর আগে এই ডিলকে ‘আত্মনির্ভরতার স্বার্থে গেম-চেঞ্জার’ আখ্যা দিয়েছিলেন। লাদাখ সংঘাতের প্রেক্ষাপটেই প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য। গত ৯ মাস ধরে চরম প্রতিকূল আবহাওয়ার মধ্যেই চিনা সেনাবাহিনীর মোকাবিলায় ভারতীয় জওয়ানরা সীমান্তের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলি অক্ষত রেখে প্রহরা দিয়ে চলেছেন। এপর্যন্ত দুদেশের সেনাবাহিনীর মধ্যে ৮ দফা সামরিক আলোচনা হয়েছে। নবম দফায় কোর কমান্ডার স্তরের অফিসারদের আলোচনার দিনক্ষণ স্থির হয়নি এখনও। চলতি সংঘাতের মধ্যে ভারতীয় সেনা জওয়ানরা সাহসিকতা, ধৈর্য্যের নজির গড়েছেন, যা বিশদে বর্ণনা করলে প্রতিটি ভারতীয় গর্ব বোধ করবেন বলেও মন্তব্য করেন রাজনাথ। চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত ও বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদোরিয়া গত সোমবার নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে পূর্ব লাদাখর সামনের এলাকা পরিদর্শন করেন। গত ১ জানুয়ারি প্রকাশিত বছর শেষের সামগ্রিক বড় ঘটনাবলীর মূল্যায়নে প্রতিরক্ষামন্ত্রক বলেছিল, চিনের পিপলস লিবারেশন আর্মি সংবেদনশীল এলাকায় পরিস্থিতি আরও খারাপ করে তুলেছে ভারতীয় সেনা জওয়ানদের বিরুদ্ধে অপ্রচলিত অস্ত্রশস্ত্র প্রয়োগ করে। মন্ত্রকের দাবি, পিএলএ ওখানকার স্থিতাবস্থাই একতরফা বদলে দেওয়ার চেষ্টা করেছে, যদিও ভারতীয় সেনাবাহিনী সেই হঠকারী চেষ্টা ভেস্তে দিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget