এক্সপ্লোর

জম্মুর রাজৌরিতে জঙ্গিঘাঁটি ধ্বংস করল সেনা, সীমান্তে বিএসএফের গুলিতে মৃত ১ জঙ্গি

শ্রীনগর: আন্তর্জাতিক সীমান্ত টপকে ৪ থেকে ৬জন জঙ্গির ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ। সাম্বা সেক্টরে বিএসএফের গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে, পাকিস্তানে ফিরে যেতে বাধ্য হয়েছে বাকিরা। গোয়েন্দা সূত্রে খবর, সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে সতর্ক হয়েছে পাকিস্তান। নিয়ন্ত্রণরেখা বরাবর পাক সেনার নজরদারি বেড়েছে, যে কোনও মুহূর্তে আরও একটি সার্জিক্যাল স্ট্রাইকের আশঙ্কা করছে তারা। পাকিস্তানে এখনও ১২টি জঙ্গিদের লঞ্চ প্যাড সক্রিয় রয়েছে বলে গোয়েন্দারা মনে করছেন। এগুলিতে ঘাঁটি গেড়েছে প্রায় ৩০০ জঙ্গি, সুযোগ পেলেই এ দেশে ঢোকার চেষ্টা করবে তারা। অনুপ্রবেশের পর ভারতের যে সব এলাকায় এ সব জঙ্গিদের ‘গ্রহণ’ করা হবে, সেগুলিও চিহ্নিত করা গেছে। গোয়েন্দারা জানাচ্ছেন, নিয়ন্ত্রণরেখা টপকে সেনা যে সার্জিক্যাল স্ট্রাইক চালায়, তাতে রীতিমত ক্ষতিগ্রস্ত হয়েছে জঙ্গিগোষ্ঠীগুলি। পাশাপাশি জম্মুর রাজৌরিতে একটি জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে সেনা। এখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। একে ৫৬ রাইফেল, রকেট প্রপেলড গ্রেনেড, পিস্তল, হ্যান্ড গ্রেনেড, লাইট মেশিনগান, মর্টার বম্ব, প্রচুর গোলাবারুদ ইত্যাদি। সেনা জানিয়েছে, ৪-৫দিন ধরে রাজৌরি, সুরানকোট, মেন্ধার, মান্ডি, থানামান্ডি এলাকা ঢুঁড়ে ফেলছে তারা। পাশাপাশি পাহাড় ও জঙ্গলের দুর্গম এলাকায় ঘুরে ঘুরে জঙ্গিদের সন্ধান চলছে। তল্লাশির সময়েই জঙ্গিদের এই ঘাঁটির খোঁজ মিলেছে। আখনুরের কেরি বাট্টাল এলাকায় জিআরইএফ ছাউনিতে জঙ্গি হামলার আগে থেকেই রাজৌরি জেলায় জঙ্গি অনুপ্রবেশ নিয়ে সতর্কবার্তা ছিল। জঙ্গি হামলায় ৩ শ্রমিকের মৃত্যুর পর গোটা এলাকায় সেনা ও নিরাপত্তা বাহিনীর চিরুনি তল্লাশি চলছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LPG Price : ১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
Tamil Nadu Polls: টালমাটাল বৈবাহিক সম্পর্ক, অন্য নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন! এর মধ্যেই বড় ঘোষণা থলপতি বিজয়ের
টালমাটাল বৈবাহিক সম্পর্ক, অন্য নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন! এর মধ্যেই বড় ঘোষণা থলপতি বিজয়ের
1 April New Financial year: বদলে যাবে পে-স্লিপ, EPF বরাদ্দ বাড়বে, কমতে পারে ইন-হ্যান্ড স্যালারি, চাকরি ছাড়ার নিয়মও পাল্টে যাচ্ছে ১ এপ্রিল থেকে
বদলে যাবে পে-স্লিপ, EPF বরাদ্দ বাড়বে, কমতে পারে ইন-হ্যান্ড স্যালারি, চাকরি ছাড়ার নিয়মও পাল্টে যাচ্ছে ১ এপ্রিল থেকে
EC On Central Force: তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ! ভিডিও ভাইরাল, ৩ জওয়ানকে সাসপেন্ড করল কমিশন
তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ! ভিডিও ভাইরাল, ৩ জওয়ানকে সাসপেন্ড করল কমিশন

ভিডিও

Pakistan News: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কট, পাকিস্তানে স্মার্ট লকডাউন ঘোষণা
Abhishek Banerjee:অস্ত্র-তরোয়াল নিয়ে রামনবমীর মিছিল, মিছিলের নামে বাংলাকে অশান্ত করার চেষ্টা: অভিষেক
Abhishek Banerjee: 'বিজেপি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে', আক্রমণ অভিষেকের | ABP Ananda live
Chok Bhanga Chota | তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ অমিত শাহের | ABP Ananda LIVE
Debashis Sen | আধিকারিকদের বদলি জোরে গোড়াতেই ঝাঁকুনি। বললেন দেবাশিস সেন। ABP ANANDA LIVE
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Price : ১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
Tamil Nadu Polls: টালমাটাল বৈবাহিক সম্পর্ক, অন্য নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন! এর মধ্যেই বড় ঘোষণা থলপতি বিজয়ের
টালমাটাল বৈবাহিক সম্পর্ক, অন্য নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন! এর মধ্যেই বড় ঘোষণা থলপতি বিজয়ের
1 April New Financial year: বদলে যাবে পে-স্লিপ, EPF বরাদ্দ বাড়বে, কমতে পারে ইন-হ্যান্ড স্যালারি, চাকরি ছাড়ার নিয়মও পাল্টে যাচ্ছে ১ এপ্রিল থেকে
বদলে যাবে পে-স্লিপ, EPF বরাদ্দ বাড়বে, কমতে পারে ইন-হ্যান্ড স্যালারি, চাকরি ছাড়ার নিয়মও পাল্টে যাচ্ছে ১ এপ্রিল থেকে
EC On Central Force: তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ! ভিডিও ভাইরাল, ৩ জওয়ানকে সাসপেন্ড করল কমিশন
তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ! ভিডিও ভাইরাল, ৩ জওয়ানকে সাসপেন্ড করল কমিশন
Iran-Pakistan Relations: পাকিস্তানের ২০টি জাহাজকে হরমুজ পেরনোর অনুমতি দিল ইরান, ‘মধ্যস্থতাকারী’ হিসেবেই কি বিশেষ সুবিধা পেল ইসলামাবাদ?
পাকিস্তানের ২০টি জাহাজকে হরমুজ পেরনোর অনুমতি দিল ইরান, ‘মধ্যস্থতাকারী’ হিসেবেই কি বিশেষ সুবিধা পেল ইসলামাবাদ?
Kolkata Woman Death: ৪০০০ টাকা দিতে অস্বীকার, ঘুমন্ত স্ত্রীর পেটে ছুরি ঢুকিয়ে দিলেন স্বামী! খাস কলকাতায় ভয়াবহ ঘটনা!
৪০০০ টাকা দিতে অস্বীকার, ঘুমন্ত স্ত্রীর পেটে ছুরি ঢুকিয়ে দিলেন স্বামী! খাস কলকাতায় ভয়াবহ ঘটনা!
Lifestyle News: ওজন কমায়, রয়েছে গুচ্ছ গুচ্ছ পুষ্টিগুণ! কিন্তু সঠিক পরিমাণে আমন্ড না খেলেই বিপত্তি! কী বলছেন চিকিৎসক?
ওজন কমায়, রয়েছে গুচ্ছ গুচ্ছ পুষ্টিগুণ! কিন্তু সঠিক পরিমাণে আমন্ড না খেলেই বিপত্তি! কী বলছেন চিকিৎসক?
Durgapur Vote Campaign: প্রচারে বেরিয়ে বাড়ি বাড়ি জলের বালতি পৌঁছে দিলেন বিজেপি প্রার্থী ! এবার যে দৃশ্য দেখা গেল দুর্গাপুর পশ্চিমে..
প্রচারে বেরিয়ে বাড়ি বাড়ি জলের বালতি পৌঁছে দিলেন বিজেপি প্রার্থী ! এবার যে দৃশ্য দেখা গেল দুর্গাপুর পশ্চিমে..
Embed widget