এক্সপ্লোর

নিয়ন্ত্রণরেখা পরিদর্শনে সেনাপ্রধান, বাহিনীর কার্যপদ্ধতিতে বদল করা হবে, জানাল বিএসএফ

শ্রীনগর ও জম্মু: ২ ভারতীয় জওয়ানের মুণ্ডচ্ছেদের ঘটনার পরের দিন জম্মু ও কাশ্মীরে গিয়ে নিয়ন্ত্রণরেখা বরাবর ফরোয়ার্ড পোস্ট পরিদর্শন করলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। প্রহরারত জওয়ানদের তাঁর নির্দেশ, সীমান্তের ওপার থেকে আসা যে কোনও প্রকারের ঘটনাপ্রবাহের জন্য সজাগ ও প্রস্তুত থাকতে।

দুদিনের সফরে রাজ্যে এসেছেন সেনাপ্রধান। এদিন তিনি জওয়ানদের সঙ্গে কথা বলেন। তাঁদের উৎসাহ প্রদান করেন। সেনাপ্রধান জওয়ানদের আশ্বাস দেন, দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব ও শান্তি রক্ষার দায়িত্বে জওয়ানরা যে সাহসিকতার পরিচয় দিয়ে চলেছেন, তার জন্য গোটা দেশ তাঁদের পাশে রয়েছেন।

এদিন সেনাপ্রধানের সঙ্গে ছিলেন নর্দার্ন সেনা কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল ডি আনবু এবং শ্রীনগর-স্থিত সেনার ১৫ কোরের কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল জে এস সান্ধু। সামরিক কর্তাদের সঙ্গে এদিন বৈঠকও করেন সেনাধ্যক্ষ। সেখানে সীমান্তের সার্বিক নিরাপত্তাকে কীভাবে আরও বৃদ্ধি করা যায় সেই নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। পাশাপাশি, অপারেশনাল প্রিপেয়ার্ডনেস বা যে কোনও অভিযানের প্রস্তুতির হাল-হকিকৎও খতিয়ে দেখেন তিনি।

এদিকে, সোমবার পাক বাহিনীর আচমকা হামলার প্রেক্ষিতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর (এসওপি) বা কার্যপদ্ধতি বদল আনার কথা ভাবছে সেনা ও বিএসএফ। এদিন সীমান্তরক্ষী বাহিনীর এক শীর্ষ কর্তা জানান, গতকালের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এসওপি পরিবর্তন করা হবে, যাতে ভবিষ্যতে এধরনের ঘটনা এড়ানো সম্ভব হয়। তিনি বলেন, পাক-সীমান্তের নিরাপত্তায় সেনার অধীনেই (সামরিক পরিভাষায় অপারেশনাল কম্যান্ড) কাজ করে থাকে বিএসএফ। ফলে, এক্ষেত্রে সেনার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget