এক্সপ্লোর

জঙ্গি হামলার পর নাগরোটা গেলেন সেনাপ্রধান, চলছে তল্লাশি, ধ্বংস করা হল না-ফাটা শেল

জম্মু: গতকালের জঙ্গি হানার পর আজ জম্মুর নাগরোটায় ১৬ কর্পসের হেডকোয়ার্টারে গেলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল দলবীর সিংহ সুহাগ। গতকালের জঙ্গি হামলায় সেনার সাত অফিসার ও জওয়ান নিহত হয়েছিলেন। ঘটনায় তিন জঙ্গিকেও নিকেশ করা হয়েছিল। আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা, তা জানতে চিরুনি তল্লাশি চলছে। এই তল্লাশির কাজ খুব শীঘ্রই সমাপ্ত হবে বলে জানা গিয়েছে। সেনাপ্রধান আজ বিকেলে নাগরোটায় পৌঁছন। তাঁকে গতকালের সেনার আর্টিলারি ইউনিটে জঙ্গি হামলা সম্পর্কে অবহিত করেন শীর্ষ কম্যান্ডাররা। সেনাপ্রধান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেনার এক পদস্থ আধিকারিক বলেছেন, এদিন ভোরে সেনা শিবিরে তল্লাশি অভিযান শুরু হয়। এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা, তা খতিয়ে দেখতেই অভিযান চলছে। এই অভিযানে না ফাটা কয়েকটি শেলও ধ্বংস করেছে বোম্ব ডিসপোজাল স্কোয়াড। উল্লেখ্য, গতকাল জোড়া জঙ্গি হামলা হয় কাশ্মীরে। দুটি ঘটনায় দুই মেজর পদমর্যাদার অফিসার সহ সাত সেনা কর্মীর মৃত্যু হয়। এছাড়াও বিএসএফের এই ডিআইজি সহ আট নিরাপত্তা কর্মী জখম হন। দুটি ঘটনায় ছয় সশস্ত্র জঙ্গি খতম হয়। একটি ঘটনায় উরি হামলা স্মৃতি উসকে দিয়ে সেনার উর্দি পরে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে একদল জঙ্গি নাগরোটায় সেনা শিবিরে হামলা চালায়। দুই অফিসার সহ সেনার সাত জওয়ান এই ঘটনায় নিহত হন। শেষপর্যন্ত তিন জঙ্গিকে মেরে ফেলা হয়। তার আগে ১২ জওয়ান, দুই মহিলা ও দুই শিশুকে পণবন্দী করে রেখেছিল হামলাকারীরা। পরে পণবন্দীদের সবাইকে উদ্ধার করা হয়। অন্যদিকে, সাম্বার রামগড় এলাকায় আন্তর্জাতিক সীমান্তের কাছে জঙ্গিদের সঙ্গে বেশ কয়েক ঘন্টা গুলি বিনিময় চলে বিএসএফের। সেই সঙ্গে সীমান্তের ওপার থেকে পাক বাহিনীও লাগাতর গুলি চালাতে থাকে। কিন্তু শেষপর্যন্ত বিএসএফ তিন জঙ্গিকে খতম করে। এই ঘটনায় বিএসএফের এক ডিআইজি সহ চার নিরাপত্তা কর্মী জখম হন।

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget