এক্সপ্লোর

কাশ্মীরে অনুপ্রবেশ ভেস্তে দিল সেনা, খতম ২ জঙ্গি, হত ২ জওয়ান

শ্রীনগর: অশান্ত কাশ্মীরে গোলমাল পাকাতে ফের সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশের চেষ্টা। তবে তা সফল হয়নি। প্রতিরোধ করেছে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর এক অফিসার জানিয়েছেন, কাশ্মীরের কুপওয়ারার নওগাঁম সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গতকাল মধ্যরাতে সন্দেহজনক গতিবিধি নজরে পড়ে জওয়ানদের। জওয়ানরা সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের চ্যালেঞ্জ করলে তারা গুলি চালায়। পাল্টা জবাব দেন জওয়ানরাও। গুলির লড়াই শুরু হয়। দীর্ঘক্ষণের গুলিযুদ্ধে খতম হয় দুই অনুপ্রবেশকারী। তবে দুজন জওয়ানও শহিদ হন। জখম হন একজন। সংঘর্ষস্থল থেকে দুটি একে রাইফেল সমেত প্রচুর অস্ত্রশস্ত্র পাওয়া গিয়েছে।   এই নিয়ে এক সপ্তাহের মধ্যে দুবার সীমান্তে নওগাঁম সেক্টরে ভারতীয় ভূখণ্ডে পাকিস্তান থেকে বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দিল সেনাবাহিনী। ২৬ জুনের অনুপ্রবেশের প্রয়াস রুখে দেওয়া সম্ভব হয়েছিল চার জঙ্গিকে খতম করে, একজনকে জীবিত পাকড়াও করে। সে পাকিস্তানের বাসিন্দা বলে জেরায় স্বীকার করেছে।     এদিকে শ্রীনগরের কিছু এলাকা, অনন্তনাগ  ও প্যাম্পোর বাদে কাশ্মীরের সর্বত্র তুলে নেওয়া হয়েছে কার্ফু। তবে বিচ্ছিন্নতাবাদীদের ডাকা হরতালের জেরে স্বাভাবিক জীবনযাত্রা  স্তব্ধই রয়েছে। জনৈক পুলিশ অফিসার জানান, শ্রীনগরের মাত্র ৫টি স্থান, অনন্তনাগ  ও প্যাম্পোরেই কার্ফু বহাল রয়েছে। তবে চারজন বা তার বেশি লোকের একত্রে জড়ো হওয়ার নিষেধাজ্ঞা রয়েছে গোটা কাশ্মীরেই। প্রসঙ্গত, বিচ্ছিন্নতাবাদীদের জামা মসজিদে মিছিল করে যাওয়ার আহ্বান বানচাল করতেই গতকাল কাশ্মীর জুড়ে কার্ফু ও বিধিনিষেধ  জারি করে প্রশাসন।  
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget