এক্সপ্লোর
সহকর্মীর স্ত্রীকে খুন: মেজর নিখিল হান্ডার ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত

নয়াদিল্লি: সেনাবাহিনীর মেজর অমিত দ্বিবেদীর স্ত্রী শৈলজা দ্বিবেদীকে খুনের অভিযোগে গ্রেফতার হওয়া মেজর নিখিল হান্ডাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল দিল্লির একটি আদালত। চারদিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর আজ আাদলেত পেশ করা হয় হান্ডাকে। বিচারপতি মণীষা ত্রিপাঠি বলেন, ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর আগামী ১৩ জুলাই ফের আদালতে পেশ করতে হবে অভিযুক্ত মেজরকে। শৈলজাকে খুনের অভিযোগে এ মাসের ২৪ তারিখ উত্তরপ্রদেশের মেরঠ থেকে গ্রেফতার করা হয় মেজর হান্ডাকে। এরপর পুলিশ দাবি করে, তদন্তকারীদের বিপথে চালিত করছেন তিনি। আজ আদালতে অবশ্য তদন্তকারী আধিকারিক জানান, অনেক তথ্য-প্রমাণ পাওয়া গিয়েছে। তাই আর জেরার প্রয়োজন নেই। হান্ডার আইনজীবী সঞ্জীব সহায় আর্জি জানান, পুলিশ হেফাজতে থাকার সময় রোজ স্বাস্থ্যপরীক্ষা এবং জেরার সময় যাতে আইনজীবীদের সাহায্য পাওয়া যায়, তার ব্যবস্থা করা হোক। কিন্তু বিচারপতি বলেন, মেজর হান্ডাকে আর পুলিশ হেফাজতে রাখা হচ্ছে না। ফলে এই দু’টি আর্জি মঞ্জুর করার প্রয়োজন নেই।
Before You Go
Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















