এক্সপ্লোর

উড়ানে দেরি হচ্ছে কেন? পাইলটের ইঞ্জিনিয়ারকে হুমকি ‘প্লেন তুলে দেব ঘাড়ে’!

মুম্বই: মুম্বইয়া ভাষায় ঠোক দুঙ্গা বা মার দুঙ্গা নতুন কিছু নয়। তা বলে প্লেন চড়হা দুঙ্গা? হজম করতে একটু কষ্ট হতে পারে কিন্তু এই ভাষাতেই এক গ্রাউন্ড ইঞ্জিনিয়ারকে হুমকি দিয়েছেন এয়ার ইন্ডিয়ার জনৈক পাইলট। ঘটনাটি ঘটেছে, গত বছরের শেষে। মুম্বই থেকে বেঙ্গালুরু উড়ান ছাড়ার আগে সব পরীক্ষানিরীক্ষা সারতে গ্রাউন্ড ইঞ্জিনিয়ারদের দেরি হচ্ছিল। অপেক্ষা করতে করতে অধৈর্য্য হয়ে পড়া ক্যাপ্টেন সোজা ইঞ্জিনিয়ারকে হুমকি দেন, যা যা কাজ বাকি, এক্ষুনি সেরে ফেলুন। নইলে ঘাড়ে প্লেন তুলে দেব! এই ঘটনার কিছুদিন আগে এই মুম্বইতেই বিমান আচমকা ছেড়ে দেওয়ায় হাওয়ার টানে ইঞ্জিনে ঢুকে গিয়ে এক গ্রাউন্ড ইঞ্জিনিয়ারের ভয়াবহ মৃত্যু হয়। সে কথা এখনও ভুলতে পারেননি তাঁর সহকর্মীরা। এরই মধ্যে এমন হুমকি তাঁরা ভালভাবে নেননি। বিমান উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট সেফটি ডিপার্টমেন্ট বা এফএসডি-তেও জানানো হয় সব কিছু। প্লেন বেঙ্গালুরুতে নামার সঙ্গে সঙ্গে এফএসডি নির্দেশ দেয়, ককপিটের ভয়েস রেকর্ডারের কথাবার্তা ডাউনলোড করতে হবে। আলোচনা শুনে এক মাসের জন্য ওই পাইলটকে বসিয়ে দেয় এয়ার ইন্ডিয়া। ওই সময়টা তাঁকে কাউন্সেলিংয়ে যেতে নির্দেশ দেওয়া হয়, যাতে মাথা ঠান্ডা রাখার শিক্ষা পান। তবে ওই পাইলটের বিরুদ্ধে আগে কোনও অভিযোগ না থাকায় কাউন্সেলিংয়ের পর কাজে যোগ দিয়েছেন তিনি। এয়ার ইন্ডিয়া ক্রু মেম্বারদের নির্দেশ দিয়েছে, যে কোনও পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে, কারণ, বিমান সংস্থাটির সময়জ্ঞান সম্পর্কে এতদিনের অত্যন্ত খারাপ রেকর্ডের হাল ফেরানোর জন্য তাঁদের ওপর মারাত্মক চাপ থাকে।

সেরা শিরোনাম

Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget