এক্সপ্লোর

ছিল শিবমন্দির, ভেঙে দিয়ে তাজমহল বানায় মুঘলরা! দাবি বিজেপি বিধায়কের

আগ্রা: সাড়ম্বরে যেদিন তাজমহল পরিদর্শনে গেলেন যোগী আদিত্যনাথ, সেদিনই ফের এই সৌধের ইতিহাস নিয়ে বিস্ফোরক মন্তব্য শাসক বিজেপির বিধায়কের। আগ্রা উত্তরের বিজেপি বিধায়ক জগন প্রসাদ গর্গের দাবি, তাজমহল আসলে শিবমন্দির। মুঘলরা সেই মন্দির ধ্বংস করে তাজমহল বানিয়েছিল। একাধিক ইতিহাসবিদেরও বিশ্বাস, তাজমহল যেখানে দাঁড়িয়ে রয়েছে, সেখানে শিবমন্দির ছিল। মুঘলরা প্রথমে সেটি ভেঙে ফেলে, সেখানেই পরে গড়ে ওঠে তাজমহল। এটাই আসল ঘটনা। যদিও একইসঙ্গে গর্গের সাফাই, বিজেপি তাজমহলকে ভালবাসে, তার গুরুত্বও স্বীকার করে। তিনি বলেন, দুনিয়ার সপ্তম আশ্চর্য তাজমহল, প্রতি বছর লাখ লাখ দর্শক তাজ দর্শনে আসেন। আগ্রার খ্যাতিও তাজমহলের জন্যই। এদিনই রাজ্যের পর্যটনমন্ত্রী রীতা বহুগুণা জোশী সহ বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে তাজমহল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত, বিজেপি বিধায়ক সঙ্গীত সোমের তাজমহল সংক্রান্ত বিতর্কিত মন্তব্যে যে ক্ষতি হয়েছে, তা মেরামত করতেই তাঁর এই সফর। মুঘল সম্রাট শাহজাহানের জমানায় তৈরি সৌধকে ভারতীয় সংস্কৃতির 'কলঙ্ক' বলেছেন সঙ্গীত। তবে তারও আগে উত্তরপ্রদেশের পর্যটন সংক্রান্ত বুকলেট থেকে তাজমহলের বাদ পড়া নিয়ে বিতর্কের সূত্রপাত। সঙ্গীতের পাশাপাশি বিজেপি এমপি বিনয় কাটিয়ার তাজমহলকে শিব মন্দির বলে দাবি করেন। যদিও স্বয়ং আদিত্যনাথই সঙ্গীতের দাবি নাকচ করে জানিয়ে দেন, কে, কেন বানিয়েছেন, মুখ্য ব্যাপার নয়, তাজমহল তৈরি হয়েছে ভারত মায়ের সন্তানদের ঘাম-রক্তে, তার রক্ষণাবেক্ষণ সরকারের দায়িত্ব। যদিও এ ব্যাপারে গর্গের সাফাই, পরিবারের মধ্যেও তো একেকজনের একেক রকম মত থাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget