এক্সপ্লোর

কারা অসমের আদি মুসলিম বাসিন্দা, জানতে সমীক্ষার পরিকল্পনা

রাজ্যের মূলবাসী মুসলিমদের চিহ্নিত করতে অসম সরকার একটি সমীক্ষা চালানোর পরিকল্পনা করছে। বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের থেকে রাজ্যের মূলবাসী মুসলিম জনসংখ্যাকে পৃথক করতেই এই পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে অসম সরকার সূত্রের খবর।

গুয়াহাটি: রাজ্যের মূলবাসী মুসলিমদের চিহ্নিত করতে অসম সরকার একটি সমীক্ষা চালানোর পরিকল্পনা করছে।  বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের থেকে রাজ্যের মূলবাসী মুসলিম জনগোষ্ঠীকে পৃথক করতেই এই পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে অসম সরকার সূত্রের খবর। অসমের মন্ত্রী রঞ্জিত কুমার দত্ত বলেছেন, রাজ্য বাজেটে মূলবাসী মুসলিমদের উন্নয়ন পর্ষদের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মূলবাসী হিসেবে বিবেচিত রাজ্যের টি এস্টেট ট্রাইব কমিউনিটির গোরিয়া, মোরিয়া, দেসি ও জোলা-ভুক্ত লোকজনদের চিহ্নিত করতে একটি সমীক্ষা চালানো হবে। তিনি বলেছেন, এটি খুবই স্পর্শকাতর বিষয়। এই সমীক্ষায় বাংলাদেশ থেকে আসা লোকজন অন্তর্ভূক্ত হবে না। এই সমীক্ষার মাধ্যমে মূলবাসী মুসলিম কারা, তা জানা যাবে। মন্ত্রী বলেছেন, এটি বিজেপির কোনও রাজনৈতিক অ্যাজেন্ডা নয়, তা দলের দীর্ঘদিনের দায়বদ্ধতা। অসম সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মমিনুল আনওয়ার বলেছেন, এই জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, অসমে প্রচুর বাংলাদেশি মুসলমান রয়েছেন, যাঁদের সংখ্যা প্রায় ১৯ লক্ষ। মূলবাসী মুসলিম জনসংখ্যা প্রায় ১৪ লক্ষ। রাজ্যের মূল বাসিন্দা মুসলিমদের চিহ্নিত করার ক্ষেত্রে এটি সরকারের খুবই ভালো পদক্ষেপ। অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বোরা বলেছেন, সরকার যে সমীক্ষা চালাতে যাচ্ছে, তা চোখে ধুলো দেওয়া ছাড়া আর কিছু নয়। রাজ্যের মূলবাসী মুসলিমদের আর্থ-সামাজিক জনগণনা সংক্রান্ত ব্যাপারে অসম সরকার আজ একটি বৈঠক ডেকেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget