এক্সপ্লোর

Atal Tunnel Inauguration :হিমাচল প্রদেশে অটল টানেলের উদ্বোধন প্রধানমন্ত্রীর, বললেন, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার হবে

প্রধানমন্ত্রী বলেছেন, হিমাচল প্রদেশের লাইফ লাইন হয়ে উঠবে অটল টানেল। লাদাখেরও লাইফ লাইন হয়ে উঠবে এই টানেল এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করবে।

রোহটাঙ: আজ হিমাচল প্রদেশের রোহটাঙে অটল টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবারই মোদি ট্যুইট করে বলেন, অটলজীর উচ্চমানের পরিকাঠামোর স্বপ্ন পূরণ। জাতির উদ্দেশে হিমাচল প্রদেশে অটল টানেল উৎসর্গ করতে আগামীকাল রোহটাঙে যাচ্ছি। ১০ হাজার ফুট উচ্চতায় এটি একটি আইকনিক পরিকাঠামো প্রকল্প। অন্য একটি ট্যুইটে প্রধানমন্ত্রী বলেন, অটল টানেল এই অঞ্চলের যোগাযোগ সংক্রান্ত বড়সড় সমস্যার সমাধান করবে। এতে রয়েছে আরও কিছু সুবিধা এবং তা স্থানীয় বাসিন্দাদের জীবনযাপন আরও সহজ করবে। সোলাং উপত্যকা ও লাহুল স্পিতির সিসুতে অনুষ্ঠানেও যোগ দেব। এদিন টানেল উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেছেন, হিমাচল প্রদেশের লাইফ লাইন হয়ে উঠবে অটল টানেল। লাদাখেরও লাইফ লাইন হয়ে উঠবে এই টানেল এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করবে। তিনি আরও বলেছেন, পাহাড়ি পথে যাত্রার সময় ৩-৪ ঘন্টা কমে গেলে তার অর্থ কী, তা অনুধাবন করতে পারবেন হিমাচলের বাসিন্দারা। এদিন টানেল উদ্বোধনের জন্য সকাল ১০ টায় হিমাচলপ্রদেশে পৌঁছন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। ৯.০২ কিমি লম্বা এই টানেল বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল। সারা বছর ধরে মানালি ও লাহুল স্পিতির মধ্যে যোগাযোগ বজায় রাখা যাবে এই টানেলের মাধ্যমে। এর আগে তুষারপাতের কারণে এই দুই উপত্যকার যোগাযোগ প্রতি বছর প্রায় ছয় মাস বিচ্ছিন্ন থাকত। মানালি থেকে লে-র দূরত্ব এই টানেলের ফলে কমছে ৪৬ কিমি। সময় বাঁচবে চার থেকে পাঁচ ঘন্টা। হিমালয়ের পীরপাঞ্জাল রেঞ্জে অত্যাধুনিক প্রযুক্তিতে এই টানেল তৈরি করা হয়েছে। বর্ডার রোড অর্গানাইজেশন এর চিফ ইঞ্জিনিয়ার কেপি পুরুষোত্তম বলেছেন, বেশ কয়েক বছর ধরে বিআরও-র কঠোর পরিশ্রমের ফল মিলল। এটা সবার কাছেই একটি গর্বের মুহুর্ত। চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে ১০ বছর লেগেছে। আত্মনির্ভর ভারতের একটি দৃষ্টান্ত এই টানেল। এই টানেল তৈরি হওয়ায় হিমাচলের লাহুল স্পিতি এলাকা ও পুরো লাদাখ দেশের বাকি অংশের সঙ্গে ১২ মাসই সংযুক্ত থাকবে। কারণ, রোহটাঙ-পাস শীতের সময় তুষারপাতের কারণে বন্ধ হয়ে যেত। এ কারণে লাহুল-স্পিতির মাধ্যমে লাদাখ যাওয়ার হাইওয়ে ছয়মাসের জন্য বন্ধ থাকে। এখন অটল টানেল চালু হওয়ায় এই সমস্যা মিটে যাবে।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget