এক্সপ্লোর

বেঙ্গালুরুতে গত এক সপ্তাহের মধ্যে এটিএম জালিয়াতির শিকার প্রায় ২০০ জন

বেঙ্গালুরু: গত এক সপ্তাহের কম সময়ের মধ্যে বেঙ্গালুরুর প্রায় ২০০ জন এটিএম জালিয়াতির শিকার হলেন। এটিএমে তাঁদের অ্যাকাউন্ট থেকে প্রায় ১০ লক্ষ টাকা অবৈধভাবে তুলে নিয়েছে প্রতারকরা। পুলিশের সন্দেহ এই ঘটনায় একটা চক্র জড়িত। তারা এটিএমগুলিতে অ্যাডভান্সড কার্ড স্কিমারস বসিয়ে ডেবিট ও ক্রেডিট কার্ড সংক্রান্ত তথ্য হাতিয়েছে। সেইসঙ্গে এটিএমগুলিতে পিনহোল ক্যামেরা লাগিয়ে গ্রাহকদের পিন নম্বর জেনে জালিয়াতি ঘটিয়েছে। পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিনে এটিএমে জালিয়াতির বিভিন্ন ঘটনায় অভিযোগ জমা পড়েছে। কারুর কারুর অ্যাকাউন্ট থেকে পুরো অর্থই তুলে নেওয়া হয়েছে। গত মঙ্গলবারই সারা শহরে সাইবার ক্রাইম পুলিশের কাছে ৩৫ টি অভিযোগ জমা পড়েছে। এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, এটিএম থেকে অবৈধভাবে টাকা তোলার বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। প্রধানত শহরের বিটিএম লেআউট, হেন্নুর, গেড্ডালাহাল্লি, ইন্দ্রনগরের পাশাপাশি থানে ও মুম্বইয়ের এটিএম থেকেও টাকা তুলে নেওয়ার অভিযোগ জমা পড়েছে। এই অভিযোগগুলি সম্পর্কে তদন্ত শুরু হয়েছে। ওই তদন্তকারী অফিসার জানিয়েছেন, সোমবার এ সংক্রান্ত ৩০ টি অভিযোগ দায়ের হয়েছিল। এক মহিলার অ্যাকাউন্ট থেকে ১.১৭ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে একটি এটিম জালিয়াতি চক্রের হদিশ করেছিলেন বানসওয়াড়ি থানার এক আধিকারিক। তিনি বলেছেন, এটিএমের যেখানে কার্ড ঢোকানো হয় সেখানে প্রতারকরা স্কিমার যন্ত্র রেখে দেয় এবং এটিএম কিয়স্কগুলিতে পিন হোল ক্যামেরাও লাগিয়ে রাখে। স্কিমার এটিএম ও ডেবিট কার্ডের ডেটা সংগ্রহ করে নিতে পারে। পিন হোল ক্যামেরা দিয়ে সংশ্লিষ্ট এটিএমগুলি ব্যবহার করা কার্ডগুলির পিন নম্বরও জেনে ফেলে প্রতারকরা। এক সাইবার অপরাধ বিশেষজ্ঞ বলেছেন, জালিয়াতরা এক্ষেত্রে অপেক্ষাকৃত নির্জন এটিএম কিয়স্কগুলিকে নিশানা করে। কেউ এটিএমের নির্দিষ্ট স্লটে কার্ড ঢোকানো মাত্রই সেটির ম্যাগনেটিক স্ট্রিপ থেকে স্কিমারে বিস্তারিত তথ্য জমা হয়ে যায়। কি প্যাডের ওপরে ফোকাস করা ক্ষুদ্র ক্যামেরায় গ্রাহকদের আঙুলের ছবি তোলে। এতে সহজেই পিন জেনে ফেলতে পারে জালিয়াতরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.৭.২৬) পর্ব ২ : পুর-নিয়োগ দুর্নীতিতে এবার মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে ED-র তলব
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৪.৭.২৬)পর্ব ১: ২১ জুলাই কার? ৩ দশক পর এবার তা নিয়েই ৩ পক্ষের টানাটানি
TMC News |
TMC News | শুভময় কী মনে করেন, ক্ষমতা গেলেই বিবেক-জাগ্রত হয়। মানে, ক্ষমতা out, বিবেক in? | ABP ANANDA
21th July - TMC |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget