এক্সপ্লোর

অমরনাথ তীর্থযাত্রীদের ওপর হামলা মানুষের জীবনের প্রতি চরম অসম্মান, বলল অ্যামেনেস্টি, প্রতিবাদ কাশ্মীরী নাগরিক সমাজের

নয়াদিল্লি: কাশ্মীরে অমরনাথ তীর্থযাত্রীদের নিয়ে যাওয়া বাসে গুলিবৃষ্টি চালিয়ে মানুষের জীবন, মানবতার মৌলিক নীতিকে চরম অসম্মান করা হল বলে জানাল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল। এক বিবৃতিতে সংগঠনের এক্সিকিউটিভ ডিরেক্টর আকার প্যাটেল গতকালের ঘটনার পাল্টা জবাব সহ যে কোনও হামলা রোধে জম্মু ও কাশ্মীর সরকারের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, কেননা এতে আরও রক্তপাত ঘটতে পারে। তিনি এই নারকীয় হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে সাজা দেওয়ার দাবি তুলেছেন। বিবৃতিতে বলা হয়েছে, মানবাধিকার সংক্রান্ত আইন, নিয়মবিধি পালনের পাশাপাশি সব সাধারণ নাগরিকের সুরক্ষার ব্যবস্থা নিক জম্মু ও কাশ্মীর কর্তৃপক্ষ। সাধারণ মানুষ বিপদে পড়বে না, তা সুনিশ্চিত করতে হবে তাদের। কাশ্মীরী বিচ্ছিন্নতাবাদী নেতারা গতকালই হামলার নিন্দা করেন। যৌথ বিবৃতিতে ইয়াসিন মালিক ও সৈয়দ আলি গিলানির মতো নেতারা বলেন, ঘটনাটি মৌলিক কাশ্মীরী আদর্শের পরিপন্থী। কয়েক শতক ধরে অমরনাথ যাত্রা চলছে, তা বার্ষিক উত্সবের অঙ্গ, তা-ই থাকবে। নিহতদের পরিবারবর্গের প্রতি আমাদের সমবেদনা, সহানুভূতি রইল। আমাদের আন্তরিক শ্রদ্ধা জানাই। পাশাপাশি কাশ্মীরী নাগরিক সমাজও সাত অমরনাথ যাত্রীর সন্ত্রাসবাদী হামলায় মৃত্যুর প্রতিবাদে শ্রীনগরে অবস্থান কর্মসূচি পালন করবে। মানবাধিকার কর্মী খুররম পারভেজ ফেসবুক পোস্টে জানিয়েছেন, নিহতদের প্রতি সহমর্মিতা জানাতে, প্রাণঘাতী হামলার নির্ভরযোগ্য তদন্তের দাবি করছেন তাঁরা। তিনি বলেছেন, আসুন আমরা দ্বিধাহীন ভাষায় নিহতদের প্রতি সমবেদনা জানাই, এই হামলা ও জম্মু ও কাশ্মীরে ঘটে যাওয়া অন্যান্য অপরাধের বিশ্বাসযোগ্য তদন্ত দাবি করি। আহসান উন্তু নামে এক মানবাধিকার কর্মী অমরনাথ যাত্রীদের ওপর হামলার তদন্ত চেয়ে পিটিশন দিয়েছে জম্মু কাশ্মীর রাজ্য মানবাধিকার কমিশনে।

সেরা শিরোনাম

Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget