এক্সপ্লোর

জেএনইউ-তে হামলার ঘটনায় মুখ খুললেন দীপিকা পাড়ুকোন, কী বললেন?

"ভাবনার বিষয়, এই ঘটনায় এখনও কোনও পদক্ষেপ নেওয়া হল না।”

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সবরমতী গার্লস হস্টেলে মুখোশধারীদের তাণ্ডবের ঘটনায় তীব্র নিন্দা সারা দেশে। নাগরিক সমাজ তো বটেই যেভাবে জেএনইউয়ের সভানেত্রী ঐশী ঘোষের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং শিক্ষিকা সুচরিতা সেনের ওপর আক্রমণ করা হয়েছে তার প্রতিবাদে পথে নেমেছে বলিউডও। অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নু, স্বরা ভাস্করের মতো প্রথম সারির তারকারা রীতিমতো পথেও নেমেছেন। মঙ্গলবার ঐশীদের পাশে দাঁড়িয়ে জেএনইউতে হাজির হলেন দীপিকা পাড়ুকোনও। দীপিকার এই জেএনইউ-তে আসাকে অনেকে ‘প্রচার সর্বস্বতা’ বলেও কটাক্ষ করেছেন। সামনেই ‘ছপাক’-এর রিলিজ। সেকারণেই নাকি জেএনইউ-তে এসেছেন দীপিকা। সেকারণে তাঁকে এবং তাঁর ছবির ওপর নিষেধাজ্ঞাও চেয়েছে গেরুয়া শিবির। যদিও জেএনইউ-তে এসেও কিছুই বলেননি দীপিকা। যা বলার তিনি বললেন সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে।

দেশে যা চলছে, তা যেন স্বাভাবিক ঘটনা হয়ে না দাঁড়ায়, এমনই প্রতিক্রিয়া দিয়েছেন দীপিকা। আরও স্পষ্ট করে তিনি বলেন, “দু বছর আগেও পদ্মাবত রিলিজ করার সময় আমি যা বলেছিলাম, এবারও সেটাই বলতে চাই। আশা করব, এই ঘটনাগুলো স্বাভাবিক ঘটনা হয়ে উঠবে না। আমি ভীত এবং একই সঙ্গে হতাশও। আমাদের দেশের ভিত এটা নয়। যেটা ভাবনার বিষয়, এই ঘটনায় এখনও কোনও পদক্ষেপ নেওয়া হল না।”

উল্লেখ্য, দীপিকার জেএনইউ-তে যাওয়া নিয়ে শাসক পক্ষের তরফে প্রশ্ন তোলা হলেও সোশ্যাল মিডিয়ায় তাঁরই একাধিক সহকর্মী তাঁর প্রশংসায় বন্যা বইয়ে দিয়েছেন। অনুরাগ কাশ্যপ, স্বরা ভাস্কর, পূজা ভাটের মতো তারকারা দীপিকার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget