এক্সপ্লোর

গুজরাতে গোঁফ রাখার জন্য দলিত কিশোরের ওপর আক্রমণের অভিযোগ ভুয়ো, বলছে তদন্ত

আমদাবাদ: স্রেফ গোঁফ রাখার কারণে তাকে উচ্চবর্ণের লোকেরা ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করেছে বলে গুজরাতের দলিত কিশোরটি যে অভিযোগ করেছিল তা মিথ্যে। তদন্তের পর এ কথা জানিয়েছে রাজ্য পুলিশ। দিগন্ত মাহেরিয়া নামে ১৭ বছরের ওই কিশোর অভিযোগ করে, ৩ তারিখ লিম্বোদারা গ্রামে তার ওপর হামলা চালায় উচ্চবর্ণরা। দিগন্তের অপরাধ, গোঁফ রেখেছিল সে। ব্লেড চালিয়ে রক্তারক্তি করে দেয় তার পিঠ। কিন্তু তদন্তে নেমে ফরেনসিক টিম জানায়, ঘটনাস্থলে কোনও ব্লেড খুঁজে পায়নি তারা, হামলাকারী ও তাদের গাড়িরও কোনও খোঁজ নেই। স্থানীয় পানের দোকানের মালিকও পুলিশকে জানান, এমন কিছু ঘটেনি। অভিযোগকারীকে ফের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জেরার মুখে ভেঙে পড়ে দিগন্ত স্বীকার করে, দুই স্কুল পড়ুয়া বন্ধু সাহায্যে সেই নিজের গায়ে ব্লেড চালিয়েছে। সেই দুই বন্ধু স্বীকার করে নেয়, সংশ্লিষ্ট কিশোর জোর করায় তার পিঠে ব্লেড চালিয়েছিল তারা। তাদের বাবা মায়েরাও মেনে নেন এ কথা। তবে ছেলেটির দাবি, তার ওপর না হলেও গোঁফ রাখার জন্য তার ২ আত্মীয়ের ওপর অত্যাচার চলেছে, সে তা নিয়ে মিথ্যে বলছে না। ওই দুই অভিযোগও তদন্ত করছে পুলিশ। গোঁফ রাখা নিয়ে উচ্চবর্ণের এই হামলার অভিযোগে দেশজুড়ে ক্রোধ তৈরি হয়, শুরু হয় অনলাইন ক্যাম্পেন। বহু দলিত যুবক গোঁফ রেখে তার ফটো অনলাইনে পোস্ট করেন, নীচে লেখে মিস্টার দলিত। ক্যাম্পেন চালু হয়, #রাইটটুমুশটাশ, শুরু হয় নয়া গ্রুপ, মোচ তো রাখেঙ্গে। হোয়াটসঅ্যাপ, টুইটার ও ফেসবুকে চলে তুমুল প্রচার। পুলিশ জানিয়েছে, সকলের নজর কাড়ার জন্য দিগন্ত এই কাজ করেছিল। তবে ঘটনায় যুক্ত ৩ জনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়নি। বিষয়টি নিয়ে হইচই করা দলিত অধিকার মঞ্চের দাবি, ভুয়ো অভিযোগের ব্যাপারে তারা কিছু জানে না। আরও পড়ুন গোঁফ রেখেছিস যে? গুজরাতে দলিতকে মারধরের অভিযোগ

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget