এক্সপ্লোর

Ayodhya Ram Mandir Donation: ‘জয় শ্রী রাম’ অক্ষয়ের, অযোধ্যায় মন্দিরের জন্য ডোনেশন দিয়েছেন, আপনারাও করুন, আবেদন ভক্তদের

রবিবার পোস্ট করা ভিডিওটি অক্ষয়ের ঘরেই তোলা। ৫৩বছর বয়সি সফল বলিউড অভিনেতা ভিডিওর সঙ্গে ট্যুইট করেছেন, অযোধ্যায় শ্রীরামের চোখজুড়োনো মন্দির তৈরির কাজ শুরু হয়েছে, এটা জেনে দারুণ ভাল লাগছে। খুশির খবর। এবার আমাদের তাতে অবদান দেওয়ার পালা। আমি শুরু করেছি, আশা করছি, আপনারাও সামিল হবেন। জয় শ্রী রাম।

মুম্বই: তিনি নিজেও করেছেন বলে জানিয়ে ভক্ত-গুণগ্রাহীদেরও অযোধ্যায় রামমন্দির নির্মাণে ডোনেশন দিতে আবেদন করলেন অক্ষয় কুমার। নিজের সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে তাতে রামায়ণের একটি কাহিনির বর্ণনা দিয়েই রামমন্দির তৈরির জন্য ভক্তদের ডোনেশন দিতে অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন বলিউড তারকা। উল্লেখ করেছেন যে, তিনি নিজেও ডোনেট করেছেন। রবিবার পোস্ট করা ভিডিওটি অক্ষয়ের ঘরেই তোলা। ৫৩বছর বয়সি সফল বলিউড অভিনেতা ভিডিওর সঙ্গে ইনস্টাগ্রামে লিখেছেন, অযোধ্যায় শ্রীরামের চোখজুড়োনো মন্দির তৈরির কাজ শুরু হয়েছে, এটা জেনে দারুণ ভাল লাগছে। খুশির খবর। এবার আমাদের তাতে অবদান দেওয়ার পালা। আমি শুরু করেছি, আশা করছি, আপনারাও সামিল হবেন। জয় শ্রী রাম।
প্রসঙ্গত, দীর্ঘ আইনি লড়াই শেষে অযোধ্যায় বিতর্কিত জমিতে রামমন্দির গড়ায় ছাড়পত্র দিয়েছে সুপ্রিম কোর্ট। করোনা অতিমারীর মধ্যেই অযোধ্যায় মন্দির নির্মাণের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্দির নির্মাণে গঠিত কমিটি দেশব্য়াপী অর্থ সাহায্য সংগ্রহে নামার কথা আগেই ঘোষণা করেছে। দিনকয়েক আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মন্দির নির্মাণে ৫ লক্ষ টাকা ডোনেট করেছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ২ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন। এবার বলিউডের প্রথম সারির এক অভিনেতাও ডোনেশন দিলেন বলে জানালেন, পাশাপাশি অসংখ্য ভক্তকেও বললেন, তাঁরাও যেন এগিয়ে আসেন। প্রসঙ্গত, অক্ষয়কে নানা ইস্যুতে কেন্দ্রের বিজেপি-এনডিএ সরকারের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে। প্রধানমন্ত্রী মোদির গভীর অনুরাগী বলে পরিচিত অক্ষয় কেন্দ্রের স্বচ্ছ ভারত কর্মসূচির সমর্থনে প্রচারও করেছেন। এদিকে রবিবারই অক্ষয় বিবাহ বার্ষিকী কাটালেন। ইনস্টাগ্রামে স্ত্রী ট্যুইঙ্কল খন্নার একটি সুন্দর ছবি পোস্ট করে তিনি লিখেছেন, যে পার্টনারশিপ সম্পর্কে আমি সবসময় নিশ্চিত থাকি। ২০ বছর একসঙ্গে কাটালাম, তুমি আজও আমার হৃদয়ে ঢেউ তোলো, এমনকী কখনও কখনও আমায় আরও উঁচুতে ওঠার জন্য বাধ্যও করো। কিন্তু আর কোনও দিকে যাওয়ার রাস্তা নেই আমার, কেননা তুমি যখন কাছে, তখন জানি একটা হাসিও দূরে নয়। হ্য়াপি অ্যানিভার্সারি, টিনা। পেশার ক্ষেত্রেও অক্ষয়ের গাড়ি ছুটছে। শেষ তাঁকে দেখা গিয়েছে ‘লক্ষ্মী’-তে। সেটি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে রিলিজ করেছে। আগামী দিনেও ‘বেল বটম’, ‘সূর্যবংশী’, ‘বচ্চন পাণ্ডে’, ‘আতরঙ্গি রে’ সহ বেশ কয়েকটি ছবিতে দেখা যাবে আক্কি-কে।
View this post on Instagram

A post shared by Akshay Kumar (@akshaykumar)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget