এক্সপ্লোর

বাবরি ধ্বংস, গোধরাকাণ্ডই মুসলিম যুবকদের আল কায়দায় যোগদানে অনুপ্রাণিত করেছে:পুলিশ

নয়াদিল্লি:  ভারতের মাটিতে আল কায়দায় নিয়োগ করার অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ দিল্লি পুলিশের। এই মামলায় চার্জশিট পেশের সময় দিল্লি পুলিশের তরফে দাবি করা হয়েছে, ১৯৯২ সালের বাবরি মসজিদ ধ্বংস এবং ২০০২-এর গোধরাকাণ্ডই মুসলিম যুব সমাজকে আল কায়দায় যোগ দিতে অনুপ্রাণিত করেছে। জঙ্গি কার্যকলাপে যুক্ত ১৭ জন যুবকের বিরুদ্ধে এক চার্জশিট পেশের সময় দিল্লি পুলিশের স্পেশাল সেল দাবি করে, জেহাদের উদ্দেশ্যে মুসলিম তরুণরা পাকিস্তান চলে গিয়েছে। সেখানে গিয়ে তারা জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সঈদ এবং লস্কর-ই-তৈবা প্রধান জাকি-উর-রহমান লকভির সঙ্গে দেখা করেছে। এছাড়াও বিভিন্ন জঙ্গি সংগঠনের অন্য নেতাদের সঙ্গেও তারা দেখা করে। পুলিশের দাবি, মসজিদে জেহাদ সংক্রান্ত ভাষণ শোনার সময় এই মামলার অন্যতম অভিযুক্ত সঈদ আনজার শাহ, মহম্মদ ওমর নামে এক ব্যক্তির সান্নিধ্যে আসে। মসজিদে জেহাদ নিয়ে ভাষণ দিতে গিয়ে মহম্মদ ওমর ভারতে মুসলিমরা কতটা অত্যাচারিত সেকথার উল্লেখ একাধিকবার করেছে বলে জানা গিয়েছে তদন্তে। ওই সমস্ত ভাষণে বাবরি মসজিদ ধ্বংস এবং গোধরাকাণ্ডের কথাও উল্লেখ করা হয়। এই সমস্ত ভাষণ শুনে উদ্বুদ্ধ হয়ে মুসলিম যুবসম্প্রদায় পাকিস্তানে প্রশিক্ষণের জন্যে চলে যায় বলে চার্জশিটে দাবি করেছে পুলিশ। পুলিশ চার্জশিটে আরও দাবি করেছে, তাদের জালে গ্রেফতার হওয়া আব্দুল রহমান নামের এক জঙ্গি ভারতে বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতাদের নিরাপদ আশ্রয় দেওয়ার কাজের সঙ্গে যুক্ত ছিল। তারমধ্যে জইশ-ই-মহম্মদের বহু নেতাও রয়েছে, যেমন সেলিম, মনসুর, সাজ্জাদ। তবে ২০০১ সালে উত্তরপ্রদেশ শ্যুটআউটে তাদের মৃত্যু হয়। এরা প্রত্যেকেই বাবরি মসজিদ ধ্বংসের বদলা নিতে ভারতে এসেছিল। তাদের পরিকল্পনা ছিল রাম মন্দির ধ্বংসের, দাবি পুলিশের। প্রসঙ্গত, আল কায়দায় নিয়োগ করার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ১৭ জন অভিযুক্তের মধ্যে ১২ জনই পলাতক। ১৭ জন অভিযুক্তের মধ্যে পাঁচ জনের বিরুদ্ধে দিল্লি পুলিশ ইউএপিএ আইনে মামলা দায়ের করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget