এক্সপ্লোর

দিল্লি-দূষণ: নির্মাণকাজ বন্ধ, গাড়ির বদলে বাস-মেট্রোয় চড়ুন, ধূমপান এড়ান, বাসিন্দাদের পরামর্শ দিল্লি প্রশাসনের

নয়াদিল্লি: বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গিয়েছে রাজধানী দিল্লির আকাশ। এমতাবস্থায়, যথাসম্ভব গাড়ি বর্জন করে গণ-পরিবহণের মাধ্যম ব্যবহার করতে দিল্লিবাসীদের উদ্দশ্যে নির্দেশিকা জারি করল অরবিন্দ কেজরীবাল প্রশাসন। বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়েছে ধূমপান না করতে। একইসঙ্গে, শহরের সব নির্মাণকাজ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে দিল্লি প্রশাসন।

বুধবার, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এবং পরিবেশ দূষণ রোধ ও ও নিয়ন্ত্রণ পর্ষদের সদস্যা সুনীতা নারায়ণের উপস্থিতিতে ওই নির্দেশিকা অনুমোদন করেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজাল। জানা গিয়েছে, দিল্লির সড়কে জোড়-বিডোড় গাড়ি নম্বরের সিস্টেম পুনরায় চালু করা হবে কি না, সেই নিয়ে সিদ্ধান্ত হবে বৃহস্পতিবার।

জানা গিয়েছে, দূষণ নিয়ন্ত্রণ করতে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, অত্যাবশ্যক পণ্য ছাড়া দিল্লিতে আপাতত ঢুকতে দেওয়া হবে না কোনও ট্রাককে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নির্মাণে। বাড়িয়ে দেওয়া হয়েছে পার্কিং ফি। বাড়ানো হয়েছে মেট্রো ও বাসের সংখ্যা। পাশাপাশি, আগামী রবিবার পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন দিল্লিবাসীদের উদ্দেশ্যেও একগুচ্ছ নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দিয়েছে কেজরী-প্রশাসন। সেখানে বলা হয়েছে, বেশি করে গণ-পরিবহণ যেমন বাস, মেট্রো ও পুল-কার ব্যবহার করতে। বাসিন্দাদের নির্দেশ, ধূমপান বন্ধ করুন। যথাসম্ভব চারদেওয়ালের মধ্যে থাকুন। বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে, প্রাতঃভ্রমণ বা সান্ধ্যভ্রমণ কম করতে। শুকনো পাতা, খড়-জাতীয় এবং কয়লা না জ্বালাতে।

এর পাশাপাশি, স্বাস্থ-সংক্রান্ত নির্দেশিকাও জারি করেছে দিল্লি প্রশাসন। সেখানে বলা হয়েছে, বেশি পরমাণে ইষদুষ্ণ জল খেতে। নিয়মিত গার্গল করতে। নাক ও গলা পরিষ্কার রাখতে। সম্ভব হলে মাস্ক ব্যবহার করতে। নির্দেশিকায় বলা হয়েছে, বাসিন্দাদের কোনও সময় শ্বাসকষ্ট বা শ্বাসজনিত সমস্যা দেখা দেওয়া মাত্র তাঁরা যেন নিকটবর্তী স্বাস্থ্য ক্লিনিকে গিয়ে পরীক্ষা করান। এর জন্য সব সরকারি হাসপাতালে নিখরচায় চিকিৎসা প্রদান করা হবে বলেও জানিয়েছে আপ সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget