এক্সপ্লোর

গুলশন কাফের মাস্টারমাইন্ড ভারতে গা ঢাকা দিয়েছে, বলছে রিপোর্ট

কলকাতা: পয়লা জুলাই ঢাকার গুলশন কাফেতে তাণ্ডব চালানো জঙ্গিদের এক মাস্টারমাইন্ড হামলার ৭ মাস আগেই পশ্চিমবঙ্গে এসে গা ঢাকা দিয়েছে। এমনই দাবি করেছে ঢাকার এক সংবাদপত্র। কাফে হামলার তদন্তকারীরা জানিয়েছেন, গুলশন হামলার মাস্টারমাইন্ডকে চিহ্নিত করতে পেরেছেন তাঁরা। ঢাকা সন্ত্রাসের প্ল্যান ছকে হামলার ৭ মাস আগে ভারতে পালিয়েছে সে। তারপর থেকে ঘাঁটি গেড়েছে পশ্চিমবঙ্গে। এ রাজ্যের গোয়েন্দারাও বর্ধমান থেকে সদ্য ধরা পড়া আই এস জঙ্গি মুসার কাছ থেকে মহম্মদ সুলেমান নামে জামাত উল মুজাহিদিন বাংলাদেশের এক জঙ্গির খবর পান। মুসার হ্যান্ডলার হিসেবে এই সুলেমান দুবছর ধরে কাজ করছিল। তাৎপর্যপূর্ণভাবে বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ আমলা বৃহস্পতিবার ইঙ্গিত করেছেন, বাংলাদেশ থেকে নিখোঁজ হওয়া যুবকদের ব্যাপারে দিল্লিকে একটি ডসিয়ার পাঠাবে ঢাকা, যাতে ওই যুবকদের খোঁজ পাওয়া যায়। কারণ সীমান্তপার সন্ত্রাস রুখতে দুদেশ একসঙ্গে কাজ করতে চায়। আঞ্চলিক সহযোগিতা সংক্রান্ত একটি কনফারেন্সে অংশ নেওয়া ওই আমলা জানিয়েছেন, নিখোঁজ যুবকদের সন্ধান পেতে ভারতকে প্রয়োজনীয় তথ্য দেবে বাংলাদেশ। এ জন্য তৈরি হচ্ছে ওই ডসিয়ার। গুলশনের কাফে হামলার ঘটনায় যে যুবকরা জড়িত ছিল, তারা সকলেই ধনী পরিবারের ছেলে, হামলার চার থেকে ছমাস আগে থেকে নিখোঁজ ছিল তারা। তদন্তে নেমে বাংলাদেশের গোয়েন্দারা দেখেছেন, সাম্প্রতিককালে শুধু ঢাকা থেকেই নিখোঁজ হয়েছে ১০০-র বেশি যুবকযুবতী, এদের বেশিরভাগেরই বয়স ২০-র কোঠায়।

সেরা শিরোনাম

Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
IND vs NZ: ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
UCO Bank Jobs: রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
Andre Onana: ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা

ভিডিও

Aj Banglay | পুরভোটের আগে তালিকা নিয়ে প্রস্তুতি বৈঠকে বিজেপি | চোরবাগানকাণ্ডে গাফিলতি কোথায়?
Chok Bhanga 6Ta : চোরবাগানকাণ্ডে গ্রেফতার ঘোষক, চাঞ্চল্যকর অভিযোগ খোদ তাঁর স্ত্রীয়ের
Uttorer Uttaran | 'উত্তরের উত্তরণে' অন্তরালে থেকে লড়ে যাচ্ছেন যাঁরা...
Uttorer Uttaran |
Gyanesh Kumar protest: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরের বাইরে বিক্ষোভে বাম দল ও নাগরিক সমাজ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
IND vs NZ: ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
UCO Bank Jobs: রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
Andre Onana: ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Embed widget