এক্সপ্লোর

ব্যাঙ্কগুলিতে জমা পড়েছে ৫.৪৪ লক্ষ কোটি টাকার বাতিল নোট

মুম্বই: ৫০০ ও ১০০০ হাজার টাকার নোট বাতিলের পর পুরানো নোট বদল বা অ্যাকাউন্টে জমা করতে দেশের ব্যাঙ্কগুলিতে ভিড় জমেছে। ১৮ নভেম্বর পর্যন্ত ব্যাঙ্কগুলিতে বদল ও জমা নিয়ে  পুরানো নোটে মোট ৫.৪৪ লক্ষ কোটি টাকা এসেছে। এক বিবৃতিতে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ১০ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ব্যাঙ্কগুলি তাদের কাউন্টার ও এটিএম থেকে ১,০৩,৩১৬ কোটি টাকা বন্টন করেছে। গত ৮ নভেম্বর রাতে ৫০০ ও ১০০ টাকার নোট বাতিলের পর আরবিআই পুরানো নোট বদল বা সেগুলি জমা নেওয়ার ব্যবস্থা করেছিল।  রিজার্ভ ব্যাঙ্ক ও বাণিজ্যিক ব্যাঙ্ক, আঞ্চলিক গ্রামীন ব্যাঙ্ক ও শহরের কোঅপারেটিভ ব্যাঙ্কগুলিতে নোট বদল বা জমা করার বন্দোবস্ত হয়েছে। ১০ নভেম্বর থেকে বাতিল নোট বদল ও জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। রিজার্ভ ব্যাঙ্কের বিবৃতিতে বলা হয়েছে, ১০ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মোট ৫,৪৪,৫৭১ কোটি টাকার পুরানো নোট বদল ও জমা মিলিয়ে ব্যাঙ্কগুলিতে এসেছে। এরমধ্যে বদল হওয়া নোটের পরিমাণ ৩৩,০০৬ কোটি টাকা। অ্যাকাউন্টে জমা পড়েছে ৫,১১,৫৬৫ কোটি টাকা। উল্লেখ্য, ব্যাঙ্কগুলিতে বাতিল নোট বদল বা জমা দেওয়ার বন্দোবস্ত করা ছাড়াও অন্য কয়েকটি ব্যবস্থার কথাও জানিয়েছিল সরকার। পেট্রোল ও ডিজেল ক্রয়, রেল ও বিমানের টিকিট কেনা, সরকারি সংস্থাগুলিতে বিল, কর জমা দেওয়া ও সরকারি হাসপাতালের ক্ষেত্রে বাতিল নোট ব্যবহারের সুযোগ দেওয়া হয়। এদিন সরকার কৃষকদের সরকারি আউটলেট বা কেন্দ্রীয় ও রাজ্য কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পুরানো ৫০০ টাকার নোটে রবি মরশুমের জন্য বীজ ক্রয়ের অনুমতি দিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget