এক্সপ্লোর

ভিক্ষের চেয়ে নাচ ভাল: কোর্ট

মহারাষ্ট্রের ডান্স বার মামলা নয়াদিল্লি: ডান্স বারের উপর মহারাষ্ট্র সরকারের চাপানো নিষেধাজ্ঞায় আগেই স্থগিতাদেশ দেয় দেশের শীর্ষ আদালত। কিন্তু তা সত্ত্বেও সে রাজ্যে বিধিনিষেধের গেরোয় ডান্স বারের লাইসেন্স মেলা দুষ্কর। এ নিয়েই মামলা চলছে সুপ্রিম কোর্টে। সোমবার তার শুনানিতে বিচারপতিরা জানান, ‘‘এটা ২০১৬। এ যুগে নাচ পেশা হিসেবেই স্বীকৃত। রাস্তায় ভিক্ষে করা বা বাজে কাজে জড়িয়ে পড়ার চেয়ে অন্তত নাচা ভাল।’’ সুপ্রিম কোর্টে যিনি আবেদন জানিয়েছেন তাঁর অভিযোগ, মহারাষ্ট্রে ডান্স বারের ভিতরে যা হয় সেটা নাচ নয়, বরং অশ্লীলতা। আর তাই তা খোলার অনুমতি দেওয়া উচিত নয়। এই যুক্তি দেখিয়েই ২০০৫ সালে রাজ্যের ডান্স বারগুলির লাইসেন্স সাসপেন্ড করে দিয়েছিল তৎকালীন কংগ্রেস সরকার। কিন্তু হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট— পরে দুই আদালতই এই সিদ্ধান্তে স্থগিতাদেশ দেয়। শীর্ষ আদালতের বিচারপতিরা তাঁদের শেষ রায়ে এ বছর ১৫ মার্চের মধ্যে ডান্স বারগুলিকে লাইসেন্স দেওয়ার নির্দেশ দিয়েছিলেন দেবেন্দ্র ফডণবীসের সরকারকে। কিন্তু রেস্তোরাঁ ও বার মালিকদের সংগঠনের পাল্টা দাবি, এ পর্যন্ত রাজ্য জুড়ে ১২০০টি বার লাইসেন্সের জন্য আবেদন জানালেও তা পায়নি। তার মধ্যে মুম্বইয়ের মোটে ৩৯টি ডান্স বারে ঘুরে গিয়েছেন সরকারি পরিদর্শকরা। কিন্তু ছাড়পত্র আসেনি এক জনের কাছেও। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও মহারাষ্ট্র সরকার কী ভাবে এই অতিসক্রিয়তা দেখায়, আজ তা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলেছেন বিচারপতি দীপক মিশ্র ও শিবকীর্তি সিংহ। সরকারের নতুন কিছু কড়াকড়িরও এ দিন সমালোচনা করেছেন তাঁরা। যেমন মহারাষ্ট্র সরকারের নয়া নির্দেশে রয়েছে— স্কুল বা ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে খোলা যাবে না কোনও ডান্স বার, মদ্যপান চলবে না সেখানে, মঞ্চ থেকে দর্শকদের বসার জায়গা কিছুটা দূরে করতে হবে, অশ্লীল কিছু হচ্ছে কিনা লাইভ ভিডিওর মারফত থানা থেকেই দেখতে পাবে পুলিশ। শেষ নির্দেশটি আগেই খারিজ করে কোর্ট জানিয়েছিল, ডান্স বারের ভিতরে যথেষ্ট পরিমাণে সিসিটিভি লাগালেই হবে, থানায় তার সরাসরি সম্প্রচারের প্রয়োজন নেই। সোমবার বাকি নির্দেশগুলির মধ্যে বেশ কয়েকটির জন্যও ফডণবীস সরকারকে একহাত নিয়েছে ডিভিশন বেঞ্চ। মদ বন্ধ প্রসঙ্গে বিচারপতিদের প্রশ্ন, ‘‘সেটা কী ভাবে সম্ভব? গোটা রাজ্যে কি আপনারা মদ বন্ধ করেছেন?’’

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget