এক্সপ্লোর

বিয়ে করতে এসে কনের বাড়িতেই ২২ দিন ধরে লকডাউন বর সহ বরযাত্রী!

২১ তারিখ বিয়ে করতে এসে ২২ দিন ধরে কনের বাড়িতেই আটকে বর সহ ১৫ জন বরযাত্রী।

নয়াদিল্লি: ২১ তারিখ বিয়ে করতে এসে ২২ দিন ধরে কনের বাড়িতেই আটকে বর সহ ১৫ জন বরযাত্রী। ঘটনা উত্তর প্রদেশের আলিগড়ের। ছেলে বিজয় মাহাতোর বিয়ের জন্য ২১ তারিখ বরযাত্রী নিয়ে আলিগড়ে এসেছিলেন রামনাথ মাহাতো। কথা ছিল বিয়ে সেরে ২৩ তারিখই ঝাড়খণ্ড ফিরবেন। মাঝে ২২ তারিখ ‘জনতা কার্ফু’ হওয়ার কারণে সমস্ত পরিকল্পনাই পণ্ড হয়ে যায়। এরপর টানা ২১ দিনের লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর আর কী, কনে বাড়িতেই চলছে নাওয়া -খাওয়া।

দেখুন: পার্ক সার্কাসের নার্সিংহোমে ভর্তি রোগীর করোনা পজিটিভ, স্থানান্তরিত করা হল এম আর বাঙুরে

এদিকে বরযাত্রীদের অন্ন জোগাড় করতে গিয়ে নাভিশ্বাস উঠেছে কনের বাবা নরপত রাইয়ের। উপায় না পেয়ে তিনি দ্বারস্থ হয়েছিলেন জেলা প্রশাসনের। পুলিশ হাত তুলে নেওয়ায় আরও বিপাকে তিনি।

সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, “জেলাশাসক বরযাত্রীকে ফেরত যাওয়ার অনুমতি দেননি। তবে তারা দুপুরের খাবারের বন্দোবস্ত করেছে। কিন্তু সকালের খাবার ও রাতের খাবারের আয়োজন করতে হচ্ছে আমাকেই। ২২ দিন ধরে ১৫ জন মানুষের ২ বেলা করে খাওয়ার জোগাড় করতে গিয়ে সমস্যায় পড়েছি, টাকাও শেষ হয়ে যাচ্ছে।”

পড়ুন: লকডাউনে সোশ্যাল মিডিয়ায় আসক্ত না হওয়ার পরামর্শ পরমব্রতর, অপেক্ষা করার আর্জি আবীরের, থাপ্পড় সকলে মনে রাখবে তো? প্রশ্ন অনির্বাণের

বর অবশ্য বলছেন, “এটি একেবারেই অপ্রত্যাশিত পরিস্থিতি। আমরা সমস্যার কথা বুঝতে পারছি, কিন্তু আমাদের কিছু করারও নেই।” বরযাত্রীর একজন আবার ঠাট্টা করে বলছেন, “কনে বাড়িতে সবথেকে বেশিদিন বরযাত্রীর থাকার রেকর্ড করেছি। গিনেস বুক অব রেকর্ডে আমরা সহজেই নাম তুলতে পারব।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget