এক্সপ্লোর

কাশগঞ্জ হিংসা নিয়ে বরেলির জেলাশাসকের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক

লখনউ: উত্তরপ্রদেশের কাশগঞ্জের সাম্প্রতিক গোষ্ঠী সংঘর্ষ নিয়ে ফেসবুক পোস্টে পার্শ্ববর্তী বরেলির জেলা শাসক লেখেন, 'সংখ্যালঘু মহল্লায় জোর করে ঢুকে পাক-বিরোধী স্লোগান তোলা একটা অদ্ভূত প্রবণতা হয়ে দাঁড়িয়েছে'। পরে ওই ট্যুইট সরিয়ে দেওয়া হয়। ফেসবুক পোস্টে বরেলির জেলাশাসক রাঘবেন্দ্র বিক্রম সিংহ গত সোমবার লেখেন, 'এ তো অদ্ভূত রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। সংখ্যালঘু মহল্লায় জোরজবরদস্তি করে মিছিল নিয়ে যাও আর পাকিস্তান মুর্দাবাদ ধ্বনি দাও। কেন ভাই, ওরা পাকিস্তানি নাকি? এটাই এখানে বরেলির খৈলামেও হয়েছিল। পাথর ছোঁড়া হয়েছিল, মামলা দায়ের হয়েছিল'। গত বছর বরেলির খৈলাম গ্রামে প্রায় ২০ জন কানওয়ারিয়া ও ১৫ জন আইটিবিপি জখম হয়েছিলেন। 'কানওয়ারিয়ারা ' সংখ্যালঘু অধ্যুষিত খৈলামের মধ্যে দিয়ে মিছিল নিয়ে যেতে জোর করেছিল। এরপরেই সংঘর্ষ বেঁধে যায়। উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি কাশগঞ্জের কোতওয়ালি এলাকায় একটি মিছিল ঘিরে সংঘর্ষ বাধে। স্থানীয়রা সেখানে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেইখান দিয়ে অন্য গোষ্ঠীর মিছিলে বাধা দেওয়ায় সংঘর্ষের সূত্রপাত বলে জানা গিয়েছে। এই সংঘর্ষে এক ছাত্রের মৃত্যু হয়। তিনটি দোকান, দুটি বাস ও একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই সংঘর্ষের ঘটনার পর টানা তিনদিন অগ্নিগর্ভ হয়ে উঠেছিল শহর। এই সংঘর্ষের ঘটনাই বরেলির জেলাশাসকের ফেসবুক পোস্টের লক্ষ্য ছিল বলে মনে করা হচ্ছে। তাঁর এই পোস্ট ভাইরাল হয়ে যায়। অনেকেই ওই মেসেজ শেয়ার করেন। এর পক্ষে ও বিপক্ষে মতামতও জানান অনেকেই। পরে এই পোস্ট সরিয়ে দেওযা হয়। অন্য একটি ফেসবুক পোস্টে সিংহ প্রশ্ন তোলেন, 'চিনের বিরুদ্ধে কেন স্লোগান দেওয়া হয় না? তারা তো পাকিস্তানের থেকেও আমাদের বড় শত্রু'। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সিংহ বলেছেন, দেশপ্রেমের নামে এ ধরনের ঘটনায় তিনি খুবই মর্মাহত ও ক্ষুব্ধ। তিনি আরও বলেন, কোনও বিশেষ গোষ্ঠীর ভাবাবেগে আঘাত দেওযার উদ্দেশ্য তাঁর ছিল না। এ ধরনের ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। প্রশাসন ও পুলিশ তো বটেই স্থানীয় বাসিন্দাদেরও সমস্যায় পড়তে হয়। পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমেই শান্তি ও স্থিতাবস্থা বজায় থাকে।

সেরা শিরোনাম

Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Astrology : ধনী হওয়ার পথ মসৃণ এই রাশিগুলির, রাত পোহালেই লক্ষ্মীর কৃপালাভের খবর
ধনী হওয়ার পথ মসৃণ এই রাশিগুলির, রাত পোহালেই লক্ষ্মীর কৃপালাভের খবর

ভিডিও

Rejinagar News : রেজিনগরে নতুন ট্যুইস্ট, প্রার্থী পদ ছাড়ব বলেও রবিউল আলম চৌধুরীর ইউ টার্ন | ABP
Congress News : নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে গ্রেফতারির প্রতিবাদ, পার্ক সার্কাসে বিক্ষোভ মিছিল
Ritabrata Banerjee:
Samik Bhattacharya: Kolkata থেকে দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কিছু শহরে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার উদ্যোগ
Sukanta Majumdar:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Astrology : ধনী হওয়ার পথ মসৃণ এই রাশিগুলির, রাত পোহালেই লক্ষ্মীর কৃপালাভের খবর
ধনী হওয়ার পথ মসৃণ এই রাশিগুলির, রাত পোহালেই লক্ষ্মীর কৃপালাভের খবর
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
11 Cr Fund: মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ, সম্ভাব্য অবসরকালীন তহবিল দাঁড়াবে ১১ কোটির বেশি, কোন অঙ্কে আসবে এত টাকা?
মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ, সম্ভাব্য অবসরকালীন তহবিল দাঁড়াবে ১১ কোটির বেশি, কোন অঙ্কে আসবে এত টাকা?
Earthquake and Nuclear Tests: ১১ বছরে ১৩৯৯ বার ভূমিকম্প, পাতালে পরমাণু অস্ত্র পরীক্ষাই দায়ী? সব নড়ে গিয়েছে উত্তর কোরিয়ায়, বলছেন বিজ্ঞানীরা
১১ বছরে ১৩৯৯ বার ভূমিকম্প, পাতালে পরমাণু অস্ত্র পরীক্ষাই দায়ী? সব নড়ে গিয়েছে উত্তর কোরিয়ায়, বলছেন বিজ্ঞানীরা
Weather Forecast: ফের শক্তিশালী ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, আগামী সপ্তাহেই আবহাওয়ার চরম বদল, পুজোর আগে ফের দুর্যোগের আশঙ্কা
ফের শক্তিশালী ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, আগামী সপ্তাহেই আবহাওয়ার চরম বদল, পুজোর আগে ফের দুর্যোগের আশঙ্কা
Embed widget