এক্সপ্লোর

বেঙ্গালুরুতে গাড়ির মধ্যে আটকে তরুণীর ‘শ্লীলতাহানি’ ওলা চালকের

বেঙ্গালুরু: গাড়ির দরজা আটকে এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল ওলা ক্যাবের চালকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। পেশায় ফ্যাশন স্টাইলিস্ট ২৩ বছরের ওই তরুণীর অভিযোগ, রবিবার রাত সাড়ে দশটা নাগাদ তিনি ইন্দিরানগর থেকে ওলা ক্যাবে চড়েন। তাঁর গন্তব্য ছিল বিটিএম লেআউট। কিন্তু কোরামঙ্গলা যাওয়ার পথে রিং রোডে নির্জন জায়গায় গাড়ি থামিয়ে দেন রাজশেখর রেড্ডি নামে ওই চালক। তিনি গাড়িটির চাইল্ড লক অন করে দেন। ওই তরুণী গাড়ির জানলা দিয়ে রাস্তার লোকজনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে থাকেন। সেটা দেখে দরজা খুলে দেন রাজশেখর। এরপরেই ওই তরুণী গাড়ি থেকে নেমে ছুটতে শুরু করেন। তবে তাঁর অভিযোগ, এরপরেও ওলা চালক তাঁর পিছু ধাওয়া করে অশ্লীল ইঙ্গিত করতে থাকেন। ৫০০ মিটার ছুটে এজিপুরা ট্র্যাফিক সিগন্যালে পৌঁছন ওই তরুণী। এরপর আর তাঁর পিছু ধাওয়া করেননি রাজশেখর। এখানেই শেষ নয়, সোমবার রাজশেখর ৬বার ফোন করে তাঁকে অভিযোগ না জানানোর জন্য হুমকি দেন বলে অভিযোগ করেছেন ওই তরুণী। তিনি ওলা সংস্থায় চালকের বিরুদ্ধে অভিযোগ করেন। ওই সংস্থা রাজশেখরকে সাসপেন্ড করে। এরপর ওই তরুণী মাদিওয়ালা থানায় যান। তাঁর অভিযোগ শুনে পুলিশ রাজশেখরকে ডেকে পাঠায়। জেরার মুখে শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত চালক। তাঁর দাবি, তিনি শুধু চাইল্ড লক হয়ে যাওয়া দরজা খোলার চেষ্টা করছিলেন। ওই তরুণী অবশ্য লিখিত অভিযোগ দায়ের করেননি। ফলে রাজশেখরকে হুঁশিয়ারি দিয়েই ছেড়ে দেয় পুলিশ।

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Suvendu Adhikari:
BJP Inner Clash Canning: আদি বনাম নব্য বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র ক্যানিং, গ্রেফতার ২৫
Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
CM Suvendu Adhikari |নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী |ABP Ananda
SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget