এক্সপ্লোর

এনডিএ-র ঘরে বিবাদ শুরু, ৪০ লোকসভা আসনের বিহারে জেডিইউ চায় ২৫টা

পটনা: উপনির্বাচনে বিজেপির হারের পর থেকে বেসুরো গাইতে শুরু করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। নোটবাতিলের সময় কেন্দ্রের এই সিদ্ধান্ত সমর্থন করলেও এখন বলছেন, তাতে মানুষের কোনও উপকার হয়নি। আর এবার ২০১৯-এর লোকসভা ভোটের আগে জেডিইউ বিজেপির ওপর চাপ তৈরি করছে ২৫টা আসনের আবদার করে। গতকাল পটনায় নীতীশের বাসভবনে এই নিয়ে বৈঠক করেছেন দলীয় নেতারা। বৈঠকের পর জেডিইউ নেতা কে সি ত্যাগী দাবি করেছেন, বিহারে জেডিইউ বড় ভাই, বিজেপি ছোট। তাই ভোটের ময়দানে বড় ভাইয়ের ভূমিকা বড় হতে হবে। ইঙ্গিতে পরিষ্কার, লোকসভা ভোটে জোট বেঁধে লড়ার শর্ত হিসেবে বিজেপির কাছ থেকে বেশি আসন চাইবে জেডিইউ। ইতিমধ্যেই নীতীশকে জোটের মুখ করে ভোট লড়ার দাবি তারা করেছে। কিন্তু বিজেপির বক্তব্য, নীতীশ বিহারে জোটের বড় নেতা হতে পারেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের নেতা। জেডিইউ-র বক্তব্য, গত বিধানসভা ভোটে বিজেপির থেকে বেশি আসন পায় জেডিইউ। তাই লোকসভা ভোটেও ৪০টা আসনের মধ্যে ২৫টায় তারা লড়বে, বাকি ১৫টা দেওয়া হবে বিজেপিকে। গত লোকসভা ভোটে ৪০টা আসনের মধ্যে ৩১টা পায় এনডিএ। ইউপিএ পায় ৭টা, জেডিইউ মোটে ২। অর্থাৎ জেডিইউ-র হাত না ধরেও বিজেপি ৩১টি আসন জিতে নেয়। এই পরিস্থিতিতে দুই শরিকের মধ্যে অশান্তি বাড়ানোর লক্ষ্যে আসরে নেমেছে আরজেডি। লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী টুইট করে বলেছেন, সুশীল মোদী বলুন, কোন হিসেবে নীতীশ কুমার নরেন্দ্র মোদীর থেকে প্রভাবশালী নেতা। নীতীশের মুখপাত্র সুশীল কি এখনও নিজেদের সবথেকে বড় নেতাকে নীতীশের হাতে অসম্মানিত হতে দেখবেন? [embed]https://twitter.com/yadavtejashwi/status/1003306282604883968?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Findia-news%2Fbihar-bjp-vs-jdu-nitish-kumar-want-25-seats-in-2019-lok-sabha-election-878009[/embed] বিহারি রাজনীতির আর এক পরিচিত মুখ রামবিলাস পাসোয়ান এর মধ্যে দিল্লি গিয়ে বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করেছেন। রাজ্যকে বিশেষ স্বীকৃতি দেওয়া ও দলিত ইস্যুতে আলোচনা করেছেন তাঁরা।

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget