এক্সপ্লোর

দ্বাদশ শ্রেণির সেরাদের ‘জ্ঞানের বহরে’ বিহারবাসীর মুখ চুন, ফের দেখা হবে পরীক্ষার খাতা, জানাল কর্তৃপক্ষ

পটনা: রাষ্ট্রবিজ্ঞানে কী শেখানো হয়? না, রান্নাবান্না। অ্যালুমিনিয়াম কীরকম ধাতু? রেডিওঅ্যাকটিভ। এলি তেলি কেউ নয়, বিহারে ক্লাস টুয়েলভ পরীক্ষায় সদ্য উত্তীর্ণ টপাররা এই নম্বর দিয়েছে। তাও নিজের নিজের বিষয়ে। এরপরেই বিহার স্কুল এগজামিনেশন কন্ট্রোল বোর্ড বা বিএসইসিবি দ্বাদশ শ্রেণির বিজ্ঞান ও কলা বিভাগের পরীক্ষার ফল প্রকাশ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। জানিয়েছে, তথাকথিত ওই টপারদের খাতা পরীক্ষা করে দেখা হবে। শুধু তাই নয়, বিজ্ঞান ও কলার পাশাপাশি বাণিজ্য বিভাগের শীর্ষস্থানাধিকারীদের সকলকে শুক্রবার আবার পরীক্ষা দিতে হবে। নেওয়া হবে ইন্টারভিউও। যদি ইন্টারভিউযে তারা ফেল করে, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বাতিল হয়ে যাবে পরীক্ষার ফলও। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা ও বিজ্ঞান বিষয়ে যারা প্রথম হয়েছে, নিজের নিজের বিষয়েই তাদের ন্যূনতম ধারণাটুকু নেই। কলা বিষয়ের প্রথম রুবি কুমারীকে জিজ্ঞাসা করা হয়েছিল, তার বিষয় পলিটিক্যাল সায়েন্স কী নিয়ে পড়ানো হয়। উত্তর দেয়, রান্নাবান্না। এমনকী পলিটিক্যাল সায়েন্সকে সে উচ্চারণ করেছে, প্রডিকাল সায়েন্স। ক্লাস টুয়েলভের পরীক্ষা কত নম্বরে হয়, তাও জানে না সে। ঠিক একইভাবে দেখা যাচ্ছে, বিজ্ঞান বিভাগের টপার সৌরভ শ্রেষ্ঠের বিজ্ঞান সম্পর্কে বিন্দুমাত্র ধারণাই নেই। সে মনে করে, অ্যালুমিনিয়াম রেডিওঅ্যাকটিভ ধাতু। সোডিয়াম, ইলেকট্রন সম্পর্কে বলতে পারেনি কিছুই। সেরাদের জ্ঞানের এই হাল দেখে মাথায় হাত বিহারবাসীর। এমনিতেই সারা দেশ জানে, বিহারে পরীক্ষার হলে ব্যাপকহারে টোকাটুকি হয়। তা বলে শিক্ষার এই শোচনীয় হাল এভাবে প্রকাশ্যে এসে পড়ায় লজ্জায় পড়েছে রাজ্য শিক্ষা দফতর। তারা জানিয়েছে, যদি দেখা যায়, সৌরভ, রুবিদের এত ভাল রেজাল্টে কোনও সরকারি কর্মীর হাত রয়েছে, তবে তাঁকে শাস্তি পেতে হবে। গুরুত্বপূর্ণ ব্যাপার হল, এই রুবিও বিহারের বেশিরভাগ ছাত্রছাত্রীর মত আইএএস অফিসার হতে চায়। সৌরভ আবার চায় বিজ্ঞানী হতে। এরা দুজনেই বৈশালীর এক কলেজ থেকে পরীক্ষা দিয়েছে।

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget