এক্সপ্লোর

বিহার নির্বাচনে ৫০-৫০ ফর্মুলার পক্ষে বিজেপি, বেশি আসন চায় জেডিইউ

লোকসভায় বিহারে ১৭টি করে আসনে লড়েছে বিজেপি ও জেডিইউ।

নয়াদিল্লি: ২০১৯ লোকসভা নির্বাচনে বড় জয় বিজেপির। ২০১৪ সালের নিরিখে আসন বেড়েছে বিজেপির। শক্তি বাড়িয়েছে এনডিএ-ও। বছর ঘুরতে না ঘুরতেই ছবিটা পাল্টাতে শুরু করেছে। বিজেপির হাতছাড়া হয় মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের মতো রাজ্য। ফাটল ধরে এনডিএ-তেও। আধাআধি-র ফর্মুলায় রাজি না হওয়ায় মহারাষ্ট্রে বিজেপির সঙ্গ ছাড়ে শিবসেনা। এরপর সংশোধিত নাগরিকত্ব আইন, নাগরিকপঞ্জির মতো ইস্যুতে ক্রমশ ‘বন্ধুত্বহীন’ হয়ে পড়তে দেখা যায় নরেন্দ্র মোদি ও অমিত শাহদের। জোট শরিকরা কেউই বিজেপি-কে দু হাত তুলে সমর্থনের পথে এগোচ্ছে না। প্রশ্ন তুলেছেন শরিক নীতিশ কুমারের জেডিইউ-ও। সামনেই বিহারের ভোট। এই অবস্থায় কোন পথে হাঁটবে শাসক দল? বিজেপি সূত্রের খবর, লোকসভার মতো ৫০-৫০ আসনেই লড়ার কথা ভাবছে তারা। ইতিমধ্যেই এই বিষয়ে একদফা আলোচনাও সেরে ফেলেছে দিল্লির নেতারা।

লোকসভায় বিহারে ১৭টি করে আসনে লড়েছে বিজেপি ও জেডিইউ। জোটের আরেক শরিক লোক জনশক্তি লড়েছে ৬টি আসনে। ৪০টি আসনের মধ্যে ভাগবটোয়ারা করার পর ৩৯টি আসনেই জিতেছে এনডিএ জোট।  ১৭টি আসনে জিতেছে বিজেপি। জেডিইউ জিতেছে ১৬টি-তে। বাকি ৬টি আসনে জয় পায় এলজেপি। এবারও এই ফর্মুলা বজায় রেখেই ভোটে লড়তে চায় গেরুয়া শিবির। এলজিপি সহ ছোট শরিক দলকে আসন দেওয়ার পর যে আসন অবশিষ্ট থাকবে, সেই আসন সমান ভাবে ভাগাভাগি করে নেওয়া হবে।

যদিও নীতিশ কুমারের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য আসেনি। বরং অন্য সূত্রের দাবি, বিহারে বেশি আসনে লড়ার কথা অমিত শাহকে জানিয়েছেন নীতিশ কুমার। প্রসঙ্গত, বিহারে ২৪৩টি বিধানসভা কেন্দ্র রয়েছে। যার মধ্যে ৭০টি আসন রয়েছে জেডিইউ-এর দখলে। ৫৪টি আসনে জিতে রয়েছে বিজেপি। ৮১টি আসন জিতে বিহারে বিরোধী দলের আসনে বসেছে লালু প্রসাদের আরজেডি। যদিও বিগত বিধানসভায় জেডিইউ-আরজেডি জোটবদ্ধ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। এমনকি সরকার পর্যন্তও গঠন করে। এরপর সেই সরকার ভেঙে দিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ফের ক্ষমতায় আসেন নীতিশ কুমার। উপমুখ্যমন্ত্রী হন সুশীল মোদি।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:
Priya Ranjan Dasmunsi Statue: 'মেলালেন' প্রিয়রঞ্জন, একমঞ্চে কুণাল-মদন-প্রসূন-বিমান-শুভঙ্কররা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget