এক্সপ্লোর

গাড়ির রেষারেষিতে খুন: গুলি চালাইনি, ধরা পড়ে সাফাই জেডি-ইউ বিধায়কের ছেলের

পটনা: পটনা: গাড়ির রেষারেষির জেরে ২০ বছরের এক তরুণকে খুনের ঘটনায় বিহার বিধান পরিষদের সদস্য (এমএলসি) মনোরমা দেবী রাকেশের ছেলে রঞ্জন যাদবকে আজ কাকভোরে গ্রেফতার করেছে পুলিশ। ওই হত্যাকাণ্ড রাজ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ঘটনার তিনদিন পর অবশেষে ধরা পড়ল রাজ্যের শাসক দল জেডি-ইউ বিধায়কের ছেলে। স্থানীয় একটি আদালত তার ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে। তাত্পর্য্যপূর্ণ ব্যাপার, এক্ষেত্রে পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে পায়নি। গত শনিবারের ঘটনার পর থেকেই ফেরার ছিল রকি। এদিন ভোর তিনটে নাগাদ বোধগয়াতে তার বাবা বিন্দি যাদবের মিক্সার প্ল্যান্ট থেকে গ্রেফতার করে পুলিশ। পদস্থ পুলিশ আধিকারিক (এসএসপি) গরিমা মল্লিক জানিয়েছেন, রকিকে তার বাবার কারখান থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার দিন যে পিস্তলটি ব্যবহার করা হয়েছিল সেটিও উদ্ধার করা হয়েছে। মুখ ঢাকা অবস্থাতে রকিকে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনেও আনা হয় গরিমা মল্লিকের দাবি, নিজের বয়ানে রকি তার অপরাধ কবুল করেছে। কিন্তু এর কয়েক মিনিট পরেই রকি নিজেকে নির্দোষ দাবি করে। আদালতে তোলার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রকি দাবি করে, গুলি তো সে করেইনি, ঘটনার সময়ও সে নাকি গয়ায় ছিলই না। ছিল দিল্লিতে, মা ডাকায় বাড়ি ফিরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। রকির বয়ান উড়িয়ে দিয়ে পুলিশ অবশ্য জানিয়েছে, আত্মসমর্পণ করেনি রকি, তাকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার গয়ার রাস্তায় রকির গাড়িকে ওভারটেক করে আদিত্য সচদেব নামে এক স্কুলছাত্রর গাড়ি। এই অপরাধে রকি আদিত্যকে গুলি করে মারে বলে অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই স্থানীয় এলাকার মাসল ও মানি পাওয়ারের জন্য পরিচিত বিন্দি যাদব এবং মনোরমা দেবীর দেহরক্ষী রাজেশ কুমারকে গত রবিবারই গ্রেফতার করা হয়েছিল। এসএসপি জানিয়েছেন, বাজেয়াপ্ত পিস্তলের লাইসেন্স রকির নামেই। গাড়িটির রেজিস্ট্রেশনও তার নামেই। এসএসপি তদন্তের ক্ষেত্রে রাজনৈতিক চাপের কথা খারিজ করে দিয়েছেন। তিনি দ্রুত বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে, নিহত আদিত্যর মা দ্রুত বিচার এবং দোষীর মৃত্যুদণ্ড দাবি করেছেন।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget