এক্সপ্লোর

‘সংসদীয়’ ইন্টার্নশিপ, ‘সংসদীয়’ ইন্টার্নশিপ, বিজেপি সাংসদদের সহায়তায় আইআইএম সহ শীর্ষ প্রতিষ্ঠানের ৪০ মেধাবী শিক্ষার্থী

এই প্রথম, দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থীরা সুযোগ পাচ্ছেন ‘সংসদীয়’ ইন্টার্নশিপ করার।

নয়াদিল্লি: এই প্রথম, দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থীরা সুযোগ পাচ্ছেন ‘সংসদীয়’ ইন্টার্নশিপ করার। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহলাদ জোশীর তত্ত্বাবধানে ‘সংসদীয়’ ইন্টার্নশিপ কর্মসূচির আয়োজন করেছে কেন্দ্র। যেখানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সাইন্স, ন্যাশনাল ল স্কুল অব ইন্ডিয়ান ইউনিভার্সিটি সহ ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সাইন্সের মোট ৪০ জন শিক্ষার্থীকে লোকসভার জনপ্রতিনিধিদের সঙ্গে কাজ করার সুযোগ করে দেওয়া হল। এই সমস্ত শিক্ষার্থীদের কাজই হবে বিজেপি সাংসদদেরকে লোকসভার আলোচনায় অংশগ্রহণের জন্য সর্বতোভাবে তৈরি করে দেওয়া।

লোকসভায় বিজেপি-র সংসদীয় সেক্রেটারি বালাসুব্রহ্মনম কামারসু এই সকল শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেছেন। তাঁর মতে, এদের অনেকেই নানান বিষয় নিয়ে গবেষণা করেছেন, অনেক বিষয়ে বিশদে জ্ঞান রয়েছে তাঁদের, শিক্ষার্থীদের ইনপুট সংসদ সদস্যদের বক্তব্য এবং লোকসভার আলোচনাকে আরও সমৃদ্ধ করবে। একই সঙ্গে যারা আমলার চাকরির জন্য নিজেদের প্রস্তুত করছে, এই ইন্টার্নশিপ তাঁদের সাহয্য করবে বলেও দাবি বালাসুব্রহ্মনম কামারসুর।

সংসদ বিষয়ক মন্ত্রী প্রহলাদ জোশী ‘সংসদীয়’ নামের যে ইন্টার্নশিপ কর্মসূচির আয়োজন করেছেন, সেখানে সারা দেশ থেকে ৬০০টি আবেদন এসেছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তো বটেই অনেক পেশাদারও এই ইন্টার্নশিপের জন্য আগ্রহ দেখিয়েছে। তবে এই আবেদন পত্র থেকে শ্রেষ্ঠ ৪০ জনকেই ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হয়েছে।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সভাপতি এস সুব্বাইয়া যদিও বলছেন এটি আসলে থিঙ্ক ইন্ডিয়ার একটি পদক্ষেপ। ‘জাতীয়তাবোধের উন্মেষ’, ‘স্বদেশ সংস্কার’ ইত্যাদি বিষয়ের সঙ্গে যুব সম্প্রদায়ের আত্মিক যোগ তৈরি করতেই এই ধরনের অভিনব পন্থা নেওয়া হয়েছে। থিঙ্ক ইন্ডিয়া, একটি সক্রিয় মঞ্চও, যেখানে গবেষক ও পেশাদার ও শিক্ষার্থীরা জাতীয় ইস্যুতে বিতর্কে সামিল হতে পারবে, নিজেদের ভাবনা চিন্তা তুলে ধরতে পারবে এবং সমস্যা সমাধানের পথনির্দেশ ও দিতে পারবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget