এক্সপ্লোর

কেজরীবালের ধর্নাকে কটাক্ষ কংগ্রেস, বিজেপির

নয়াদিল্লি: আমলা-নিগ্রহ কাণ্ডের প্রেক্ষিতে দিল্লির উপরাজ্যপাল অনিল বৈজালের বাসভবনের সামনে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের ধর্নাকে তীব্র আক্রমণ করল কংগ্রেস ও বিজেপি।

দিল্লির প্রদেশ কংগ্রেস প্রধান অজয় মাকেনের দাবি, কেজরীবালের অহংয়ের ফলে সাধারণ মানুষকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাঁর মতে, মুখ্যসচিব অংশু প্রকাশের কাছে ক্ষমাপ্রার্থনা করে এই সমস্যার সমাধান করা উচিত কেজরীবালের।

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের মতে, কেজরীবালের নিজেকে বোঝানো উচিত, কোনটা ঠিক আর কোনটা ভুল। তিনি বলেন, দিল্লির সঙ্গে দেশের অন্যান্য কেন্দ্র-শাসিত অঞ্চলগুলির সাংবিধানিক পার্থক্য রয়েছে। কেজরীবালের তা বোঝা উচিত।

কংগ্রেসের মতোই দিল্লির মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে বিজেপিও। দলের দিল্লি প্রধান মনোজ তিওয়ারির দাবি, ২০১৯ লোকসভা নির্বাচনের আগে অ-বিজেপি, মোদী-বিরোধী জোটকে একত্রিত করতে চাইছেন কেজরীবাল।

দিল্লি বিধানসভার বিরোধী দলনেতা বিজেন্দ্র গুপ্ত, যিনি আবার মুখ্যমন্ত্রীর দফতরের সামনে আনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন, কেজরীবালকে খোলা চিঠি লেখেন। সেখানে তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আর্জি করেন, রাজনৈতিক স্বার্থ ছেড়ে মন্ত্রীদের নিয়ে কাজে যোগ দিতে।

প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে মুখ্যসচিব অংশু প্রকাশকে মারধরের অভিযোগ ওঠে কেজরীবালের দলের বিধায়কদের বিরুদ্ধে।

আম আদমি পার্টির দাবি, এরপর থেকেই ধর্মঘট শুরু করেছেন আইএএস অফিসাররা। কোনও বৈঠকে তাঁরা অংশ নিচ্ছেন না। সরকারের কাজে সাহায্য করছেন না।

এই ইস্যুতে গত ছ’দিন ধরে দিল্লির উপরাজ্যপাল অনিল বৈজলের অফিসে ধর্নায় বসেছেন অরবিন্দ কেজরীবাল সহ কয়েকজন মন্ত্রী। তাঁদের দাবি, আমলাদের ধর্মঘট বন্ধ করার নির্দেশ দিক উপ-রাজ্যপাল।

আইএএস অফিসারদের সংগঠন অবশ্য জানিয়েছে, তাঁরা কোনও ধর্মঘট করেননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
Embed widget