এক্সপ্লোর

২০১৫-১৬ অর্থবর্ষে বিজেপি, কংগ্রেসের সিংহভাগ আয়েরই উৎস অজানা

নয়াদিল্লি: ২০১৫-১৬ অর্থবর্ষে কেন্দ্রের শাসক দল বিজেপি ও বিরোধী দল কংগ্রেসের মোট আয়ের বেশিরভাগ অংশেরই উৎস অজানা। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর) সংস্থা এই তথ্য জানিয়েছে। এডিআর-এর হিসেব অনুযায়ী, ২০১৬ অর্থবর্ষে কংগ্রেস ও বিজেপি-র মোট ঘোষিত আয় ৮৩২.৪২ কোটি টাকা। এর মধ্যে বিজেপি-র আয় ৫৭০.৮৬ কোটি টাকা এবং কংগ্রেসের আয় ২৬১.৫৬ কোটি টাকা। দু দলের আয় মিলিয়ে মোট ৬৪৬.৮২ কোটি টাকার উৎস জানা যায়নি। এর মধ্যে অজানা উৎস থেকে বিজেপি-র আয় মোট অর্থের ৮১ শতাংশ। একইভাবে কংগ্রেসের মোট আয়ের ৭১ শতাংশের উৎস অজানা। স্বেচ্ছায় চাঁদা এবং কুপন বিক্রি থেকেই সিংহভাগ অর্থ পেয়েছে দু দল। নির্বাচন কমিশনে জমা দেওয়া আয়-ব্যয়ের হিসেব অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবর্ষে অজানা সূত্র থেকে বিজেপি-র আয় প্রায় ৪৬১ কোটি টাকা। একইভাবে কংগ্রেসের আয় ১৮৬.০৪ কোটি টাকা। ২০ হাজার টাকার নীচে চাঁদার ক্ষেত্রে দাতার নাম উল্লেখ করতে হয় না। এই ধরনের আয়ের মধ্যে রয়েছে কুপন বিক্রি, ত্রাণ তহবিল, বিবিধ আয়, স্বেচ্ছায় অনুদান এবং মিছিল থেকে আয়। ২০১৬ অর্থবর্ষে বিজেপি স্বেচ্ছা অনুদান বাবদ আয় করেছে ৪৫৯.৫৬ কোটি টাকা। ২০১৫-১৬ অর্থবর্ষে ২০ হাজারের বেশি স্বেচ্ছা অনুদান চাঁদা বা অনুদান থেকে বিজেপি-র মোট আয় ৫৩৬.৪১ কোটি টাকা। এই সময় কংগ্রেস কুপন বিক্রি বাবদ আয় করেছে ১৬৭.৯৬ কোটি টাকা। এডিআর-এর রিপোর্টে বলা হয়েছে, ২০১৫-১৬ অর্থবর্ষে সাতটি জাতীয় দলের মধ্যে বিজেপি-র আয়ই সবচেয়ে বেশি। আয়ের হিসেবে তৃতীয় স্থানে থাকা সিপিএমের মোট আয় ১০৭.৪৮ কোটি টাকা। বহুজন সমাজ পার্টির আয় ৪৭.৩৯ কোটি টাকা। তৃণমূল কংগ্রেসের আয় ৩৪.৫৮ কোটি টাকা। এনসিপি-র আয় ৯.১৪ কোটি টাকা। সিপিআই-এর আয় ২.১৮ কোটি টাকা। তবে বিজেপি ও কংগ্রেসের আয় কমে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। ২০১৪-১৫ অর্থবর্ষে বিজেপি-র আয় ছিল ৯৭০.৪৩ কোটি টাকা। সেটা ২০১৫-১৬ অর্থবর্ষে ৪১ শতাংশ কমে গিয়েছে। ২০১৪-১৫ অর্থবর্ষে কংগ্রেসের আয় ছিল ৫৯৩.৩১ কোটি টাকা। ২০১৫-১৬ অর্থবর্ষে সেটা ৫৬ শতাংশ কমে গিয়েছে। ২০১৫-১৬ অর্থবর্ষে বিজেপি-র ঘোষিত সূত্র থেকে আয় ৭৬.৮৫ কোটি টাকা। এই সময় ঘোষিত সূত্র থেকে কংগ্রেসের আয় ২০.৪২ কোটি টাকা।

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget